• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
Headline
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১

বোয়ালখালী চরণদ্বীপ মাওলানা আজিজুল হকের বাড়ীভিটা ওবাইদুল হক হক্কানী কর্তৃক জবরদখল করে বিল্ডিং নির্মাণ, অভিযোগ দায়ের।

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি / ১৭৭ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

আবুল কাশেম
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালী চরণদ্বীপ সৈয়দ নগরে মাওলানা আজিজুল হকের বসতভিটা ভূমিদস্যু কাজী ওবাইদুল হক হক্কানি কর্তৃক জবরদখল করে বিল্ডিং নির্মান করে চলাচলের পথ অবরুদ্ধ করে রেখেছে।
উক্ত ঘটনায় মাওলানা আজিজুল হক বাদী হয়ে গত ১৯ জানুয়ারী ২০২৬ তারিখে ৭নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন৷ মামলা নং ০৬/২৬

বাদীর অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদী স্বৈরাচার আওয়ামী লীগের মনোনীত সাবেক উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান থাকায় তার দলীয় আওয়ামী লীগের ক্ষমতার দাপটে অভিযোগের বাদী আজিজুল হক উপর জুলুম নির্ষাতন করে এসবের বেআইনের কাজের প্রতিবাদ করতে সাহস পায়নি।
অথচ উল্টা বিবাদী ওবাইদুল হক হক্কানি ভুক্তভোগী মাওলানা আজিজুল হক কে মারধর ও মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ ৯ বছর হয়রানি করেছেন বলে অভিযোগ উঠেছে ৃ
এসব বিষয়ে বিবাদীগনের বিরুদ্ধে বিগত ২৬ জানুয়ারি দুই হাজার সতর সালে উপজেলা পরিয়দ, বোয়ালখালী থানা এবং ২৮ জানুয়ারি দুই হাজার সতর সাল ইংরেজী তারিখের তিনটা লিখিত অভিযোগ দায়ের করেন।
এসব উপরোক্ত অভিযোগের প্রতিকার বোয়ালখালী প্রশাসন কর্তৃক পায়নি বলে অভিযোগের বাদী আজিজুল হক দৈনিক অপরাধ দমন পত্রিকার প্রতিনিধিদের জানান।

অভিযোগের বিবাদীগণ একই প্রতিবেশী কাজী ওবাইদুল হক ওরফে হক্কানী, কাউছার-উন-নেছা ও আবু ছালেহ জোরপূর্বক বসতভিটা দখল করে বিল্ডিং নির্মান করে দীর্ঘদিনের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছেন ভুক্তভোগী আজিজুল হক জানান।

বাদীর বক্তব্য গ্রহণ করা হয়েছে এবং ঘটনাস্থলের দৈনিক অপরাধ দমন প্রতিনিধিরা স্বচিত্র ভিডিও ধারণ করা হয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এখনো পাওয়া যায়নি।

অভিযোগের বাদী মাওলানা আজিজুল হক ও স্থানীয়রা দ্রুত বোয়ালখালী উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category