• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
Headline
ফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মনি উকিলের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের ভোলহাটে গাঁজাসহ গ্রেপ্তার ১ কুলিয়ারচরে ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল গোপালগঞ্জের সকল সরকারি অফিস বন্ধ করে দেয়া হবে এবং সরকারি দপ্তরে গোপালগঞ্জের যারা চাকুরি করছে তাদেরকে অব্যাহতি দিয়ে দেয়া হবে: এমপি মান্নান চেয়ারম্যান পদপ্রার্থী আলামিনের পক্ষে নথুল্লাবাদে মোটরসাইকেলের বহর, প্রচারণায় উতসব মুখর পরিবেশ। বাদী চেনেন না, এজাহারেও নাম নেই—তবু গ্রেপ্তার সিরাজুল! চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে অ্যাকাডেমিক বর্ষপঞ্জি বিতরণ কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর।

ফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

(দিনাজপুর) প্রতিনিধি: / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

(দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে ২০২৬-২৭ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিনের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহাদাত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামানসহ উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন জানান, কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে এক কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে দেওয়া হবে। পর্যায়ক্রমে উপজেলার ২ হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হবে।

সরকারের এ উদ্যোগের ফলে সরিষার আবাদ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের চাষাবাদ খরচ কমাতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category