• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
Headline
ফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মনি উকিলের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের ভোলহাটে গাঁজাসহ গ্রেপ্তার ১ কুলিয়ারচরে ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল গোপালগঞ্জের সকল সরকারি অফিস বন্ধ করে দেয়া হবে এবং সরকারি দপ্তরে গোপালগঞ্জের যারা চাকুরি করছে তাদেরকে অব্যাহতি দিয়ে দেয়া হবে: এমপি মান্নান চেয়ারম্যান পদপ্রার্থী আলামিনের পক্ষে নথুল্লাবাদে মোটরসাইকেলের বহর, প্রচারণায় উতসব মুখর পরিবেশ। বাদী চেনেন না, এজাহারেও নাম নেই—তবু গ্রেপ্তার সিরাজুল! চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে অ্যাকাডেমিক বর্ষপঞ্জি বিতরণ কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর।

কুলিয়ারচরে ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)প্রতিনিধি: ‎ / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)প্রতিনিধি:
‎
‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কুলিয়ারচর পৌরসভাসহ উপজেলার পাঁচটি ইউনিয়ন, উছমানপুর, রামদী, সালুয়া, গোবরিয়া আব্দুল্লাহপুর, ফরিদপুর একযোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সন্ধ্যায় ছয়সূতি ইউনিয়নে অবস্থান কর্মসূচির কথা রয়েছে।
‎
‎কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তাঁরা।
‎
‎বক্তারা আরও বলেন, দেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।
‎
‎অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহদৎ হোসেন শাহ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ সালাম সুমন, পৌর যুবদলের সদস্যসচিব মোকলেসুর রহমান মঞ্জু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হারুনুর রশিদ এবং পৌর ছাত্রদলের সদস্যসচিব আরিফুল ইসলাম।
‎
‎এ ছাড়া উছমানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। কর্মসূচি পরিচালনা করেন উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম মুছা।
‎
‎কর্মসূচি থেকে নেতাকর্মীরা এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি সন্ত্রাস, সহিংসতা ও বিশৃঙ্খলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category