• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
Headline
চেয়ারম্যান পদপ্রার্থী আলামিনের পক্ষে নথুল্লাবাদে মোটরসাইকেলের বহর, প্রচারণায় উতসব মুখর পরিবেশ। বাদী চেনেন না, এজাহারেও নাম নেই—তবু গ্রেপ্তার সিরাজুল! চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে অ্যাকাডেমিক বর্ষপঞ্জি বিতরণ কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর। শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ৩-০ গোলে জয়ী এইচএসসি প্রথম বর্ষ দিনাজপুরে ২ লাখ ৬০ হাজার হেক্টর জমিতে আমনের বাম্পার ফলন, ন্যায্যমূল্যের দাবি কৃষকদের সুন্দরবনে বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে কয়রায় আটক ২, জব্দ ১৯ ধরনের মালামাল সান্তাহার প্রেসক্লাব ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ, নিরপেক্ষ তদন্ত দাবি বিএনপি নেতাদের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ জব্দ গোদাগাড়ীতে আদালতের ডিক্রির পরও জমির দখল পাননি গিয়াস উদ্দিনরান্নাঘর ভাঙচুর, চলাচলের রাস্তাও বন্ধ ,

চেয়ারম্যান পদপ্রার্থী আলামিনের পক্ষে নথুল্লাবাদে মোটরসাইকেলের বহর, প্রচারণায় উতসব মুখর পরিবেশ।

মোঃ জাহিদ, ঝালকাঠি প্রতিনিধি / ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মোঃ জাহিদ, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির সদর উপজেলার ১০ নম্বর নথুল্লাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আলামিনের পক্ষে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ প্রচারণা অনুষ্ঠিত হয়।

শোডাউনটি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় সাধারণ ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। প্রচারণায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মনোয়ারুল ইসলাম মাস্টার, সহসভাপতি আব্দুস সালাম, থানা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাবির হোসেন, নথুল্লাবাদ ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান এবং জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম কায়কোবাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আলামিন ঝালকাঠি জজ আদালতের সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি)। তিনি সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক, নথুল্লাবাদ উচ্চবিদ্যালয়ের সভাপতি এবং বারৈয়াড়া রহিমা আপ্তার নূরানী হাফেজি মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি।

প্রচারণা প্রসঙ্গে অ্যাডভোকেট আলামিন বলেন, “নথুল্লাবাদ ইউনিয়নের মানুষের ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে অনুপ্রাণিত করেছে। আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করছি। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সুযোগ পেলে দল-মতনির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষা, যোগাযোগব্যবস্থার অগ্রগতি এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমার প্রত্যাশা, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত নথুল্লাবাদ ইউনিয়ন গড়ে তুলতে পারব।”

স্থানীয় কয়েকজন বাসিন্দা অ্যাডভোকেট আলামিনের ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, তিনি একজন ভালো মনের মানুষ। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। মানুষের সঙ্গে আন্তরিকভাবে মেশা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে স্থানীয়ভাবে তাঁর পরিচিতি রয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. আবদুল জলিল বলেন, “অ্যাডভোকেট আলামিন একজন ভালো মানুষ। তাঁর সঙ্গে এলাকার মানুষের দীর্ঘদিনের সম্পর্ক। তিনি মানুষের সঙ্গে আন্তরিকভাবে মেশেন এবং সামাজিক কর্মকাণ্ডেও ভূমিকা রাখেন। আমরা চাই, তিনি জনপ্রতিনিধি হয়ে এলাকার মানুষের জন্য কাজ করার সুযোগ পান।”

স্থানীয় বাসিন্দা মো. হাবিবুর রহমান বলেন, “আলামিন সাহেবকে আমরা দীর্ঘদিন ধরে চিনি। তাঁর ব্যবহার, আন্তরিকতা ও মানুষের সঙ্গে মেশার মানসিকতা ভালো। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবেন বলে আমরা আশা করি।”

স্থানীয় যুবক মো. সাইফুল ইসলাম বলেন, “আমরা এমন নেতৃত্ব চাই, যাঁরা শুধু নির্বাচনের সময় নয়, সারা বছর মানুষের পাশে থাকবেন। অ্যাডভোকেট আলামিনকে আমরা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে দেখেছি। তাঁর কাছে আমাদের প্রত্যাশা অনেক।”

শোডাউন ও লিফলেট বিতরণকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category