• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর। শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ৩-০ গোলে জয়ী এইচএসসি প্রথম বর্ষ দিনাজপুরে ২ লাখ ৬০ হাজার হেক্টর জমিতে আমনের বাম্পার ফলন, ন্যায্যমূল্যের দাবি কৃষকদের সুন্দরবনে বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে কয়রায় আটক ২, জব্দ ১৯ ধরনের মালামাল সান্তাহার প্রেসক্লাব ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ, নিরপেক্ষ তদন্ত দাবি বিএনপি নেতাদের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ জব্দ গোদাগাড়ীতে আদালতের ডিক্রির পরও জমির দখল পাননি গিয়াস উদ্দিনরান্নাঘর ভাঙচুর, চলাচলের রাস্তাও বন্ধ , নারী উদ্যোক্তার ব্যবসায় বাধা, মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ; পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন সুন্দরবনের গহিনে বনদস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, কোস্ট গার্ডের অভিযানে উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ! রাজশাহীতে সৌদিয়া পরিবহনের বাসে তল্লাশি, ২ বিদেশি পিস্তলসহ গুলি ও ম্যাগজিন উদ্ধার

কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর।

মোঃপনির খন্দকার স্টাফঃ রিপোটার / ৭৪ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস থেকে বর্ণাঢ্য মোটরসাইকেল মহড়াটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মহড়াটি সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু বলেন, আওয়ামী লীগ হত্যা ও লুটপাট করে পালিয়ে গেছে। তারা আর ফিরে আসবে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপা আপা কইয়েন না, আপা ফিরে আসবে না। একবার আপা আপনাদের বিপদে ফেলে পালিয়ে গেছেন, এবার আবার বিপদে ফেলতে নাশকতার নির্দেশ দিচ্ছেন। এবার জনগণ আপনাদের আর ছাড়বে না।’
তিনি আরও বলেন, কোনো ষড়যন্ত্রই প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না। দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। এ জন্য বিএনপি ও সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. খায়রুল আহসান মিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, মাহবুব হাসান সবুজ, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ এস এম জয়নাল আবেদীন, নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হারুন অর রশিদ, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা এবং উপজেলা যুবদলের সদস্য সচিব হাসানুর রহমান জুয়েল।
পৌর বিএনপির সদস্য সালাহ উদ্দিন আহমেদ সভাটি সঞ্চালনায় এ সময় বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শওকত আলী মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মো. ইনজামুল হক জাকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম সুমন, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য মো. রুহুল আমিন মোল্লাসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category