• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর। শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ৩-০ গোলে জয়ী এইচএসসি প্রথম বর্ষ দিনাজপুরে ২ লাখ ৬০ হাজার হেক্টর জমিতে আমনের বাম্পার ফলন, ন্যায্যমূল্যের দাবি কৃষকদের সুন্দরবনে বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে কয়রায় আটক ২, জব্দ ১৯ ধরনের মালামাল সান্তাহার প্রেসক্লাব ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ, নিরপেক্ষ তদন্ত দাবি বিএনপি নেতাদের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ জব্দ গোদাগাড়ীতে আদালতের ডিক্রির পরও জমির দখল পাননি গিয়াস উদ্দিনরান্নাঘর ভাঙচুর, চলাচলের রাস্তাও বন্ধ , নারী উদ্যোক্তার ব্যবসায় বাধা, মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ; পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন সুন্দরবনের গহিনে বনদস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, কোস্ট গার্ডের অভিযানে উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ! রাজশাহীতে সৌদিয়া পরিবহনের বাসে তল্লাশি, ২ বিদেশি পিস্তলসহ গুলি ও ম্যাগজিন উদ্ধার

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ৩-০ গোলে জয়ী এইচএসসি প্রথম বর্ষ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ৯৬ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আনন্দঘন পরিবেশে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে কলেজ মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে এইচএসসি প্রথম বর্ষ ৩-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকী। এ সময় উপাধ্যক্ষ মোহাঃ শরিফুল আলমসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাঁদের করতালি ও উৎসাহে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকী বলেন, খেলাধুলা শুধু শরীর সুস্থ রাখে না, মনকে প্রফুল্ল করে এবং দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি করে। আজকের তরুণরাই আগামী দিনের সুন্দর বাংলাদেশের কর্ণধার। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সুস্থ সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত হতে হবে। তিনি আরও বলেন, বর্তমানে যুবসমাজের একটি অংশ মাদকের ভয়াবহ ছোবলে আক্রান্ত হচ্ছে। মাদক একটি জীবন, একটি পরিবার এবং পুরো জাতির স্বপ্ন ধ্বংস করে দেয়। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড তরুণদের মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই সবাইকে মাদককে ‘না’ বলে সুস্থ ও সুন্দর জীবন গড়ার আহ্বান জানান তিনি।
অধ্যক্ষ আরও বলেন, কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন। খেলাটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানান অধ্যক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category