• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Headline
নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন, তিন ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষণা কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেপ্তার অবশেষে বিদায় নিলেন আদমদীঘি থেকে বিতর্কিত এসিল্যান্ড আশরাফুল ইসলাম ঝালকাঠিতে পুলিশের অভিযানে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুলিয়ারচরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত সান্তাহারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সান্তাহারে আরসিসি দুটি রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন এমপি আব্দুল মহিত তালুকদার সমবায়ে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি গঠন সম্ভব: প্রতিমন্ত্রী ফরহাদ

নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন, তিন ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ। / ৬১ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার তিনটি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে উপজেলা বিএনপি। সোমবার (৯ নভেম্বর) বিকেলে নাচোল ডাকবাংলোতে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম (চাইনিজ রফিক )। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম (টিপু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি সারোয়ার জাহান, সাধারণ সম্পাদক ইসমাইল বিশ্বাস, নাচোল সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নাচোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপির সহসভাপতি আমানুল্লাহ আল মাসুদ, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম, নেজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান মধু ও সাধারণ সম্পাদক আফান আলীসহ স্থানীয় নেতারা। নাচোল পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার তিনটি ইউনিয়নে বিএনপির প্রাথমিক চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবে প্রাথমিকভাবে এসব নাম ঘোষণা করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম (চাইনিজ) বলেন, তিনি আরও বলেন, প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী তৎপরতা ও সাংগঠনিক প্রস্তুতি আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category