• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন নিয়ামতপুরে তেল নিতে গিয়ে পুলিশের ওপর হামলা, আটক ১ মহাদেবপুরে কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার নওগাঁয় তিন থানায় পৃথক মাদকবিরোধী অভিযান: মদ, ট্যাবলেট ও গাঁজাসহ গ্রেফতার ৪ ভৈরবে ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলম মহোদয়ের হাতে ভাত খেলেন কুলিয়ারচরের ইনু মিয়া রেলওয়ের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার ও গভীর ষড়যন্ত্রের অভিযোগ কালীগঞ্জে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু। বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত।

জমি নিয়ে বড়দের বিরোধে প্রাণ গেল তিন বছরের শিশুর!

স্টাপ রিপোর্টার তাজলিমা খাতুন / ১৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

স্টাপ রিপোর্টার
তাজলিমা খাতুন

চট্টগ্রামের মিরসরাইয়ে জমির বিরোধের জেরে তিন বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার বেলা ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম নূর আবদুল্লাহ। সে একই গ্রামের নুরুল আলমের ছেলে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, প্রতিবেশী দ্বীন ইসলামের সঙ্গে জমি নিয়ে তাঁদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাঁদের বাড়ির পাশের জায়গায় ঘর নির্মাণ নিয়েই মূলত এ বিরোধ। এ ঘটনায় শিশুটির পরিবার আদালতে মামলাও করেছিলেন। পরে এ জায়গায় ঘর নির্মাণের বিষয়ে নিষেধাজ্ঞা দেন আদালত।

জানতে চাইলে শিশুটির বাবা নুরুল আলম বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকলেও বেলা ১১টার দিকে দ্বীন ইসলাম ও তাঁর ভাই আরিফুল ইসলাম ঘর নির্মাণের কাজ শুরু করেন। এরপর তাঁর মা এ ঘর নির্মাণে বাধা দেন। এসব নিয়ে তাঁর মায়ের সঙ্গে দ্বীন ইসলামদের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে দ্বীন ইসলাম তাঁর মায়ের পাশে থাকা শিশু নুর আবদুল্লাহর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এরপর আহত অবস্থায় তাঁর ছেলেকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুরে তার মৃত্যু হয়।

এ ঘটনার পর থেকে দ্বীন ইসলাম ও তাঁর ভাই পলাতক রয়েছেন। এ কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘জমির বিরোধে শিশু আবদুল্লাহ হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনিব্যবস্থা নেওয়া হবে। মর্নিং বিডি ডট নিউজ বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category