• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Headline
৭৪৫ জন কবির মধ্যে ৫ম স্থান অর্জন, ‘শূন্যায়ন’ বইয়ে প্রকাশিত বিরহ কবি মোঃ খাইরুল ইসলামের কবিতা কুলিয়ারচরে সিএনজি- পিক-আপের মুখোমুখি সংঘর্ষে আহত ৯ জন কাহারোলে ৬ দিন ধরে তাণ্ডব, গ্যাস ট্যাবলেটে ৪৫ মণ মাছ নিধন! বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে প্রাণ গেল ১১ বছরের সাথীর। আসসালামু আলাইকুম, সহকর্মী বন্ধুগণ, নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ দুজন গ্রেপ্তার কয়রায় সংঘর্ষে পল্লী চিকিৎসক রব্বানীর মৃত্যু: বিচারের দাবিতে স্বজনদের আহাজারি, মানববন্ধনে উত্তাল এলাকাবাসী কালীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ২ নরুন্দিতে বিএনপি কর্মী শফিকের রুহের মাগফিরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে প্রাণ গেল ১১ বছরের সাথীর।

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি / ২৬ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে সাথী আক্তার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাথী আক্তার ওই এলাকার জাকিরুল ইসলাম ও জুলেখা বেগমের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সাথী তার ফুফু জুমুরী বেগমের সঙ্গে বাড়ির পশ্চিম পাশে ব্রহ্মপুত্র নদে কাপড় ধুতে যায়। এ সময় সাথী নদীর পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ তাকে ভেসে উঠতে না দেখে তার ফুফু চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি করে বেলা ১২টার দিকে সাথীকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category