• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
Headline
তানোর’এ বিক্ষুব্ধ কৃষকের তোপের মুখে ব্র্যাক এর কৃষক সমাবেশ পন্ড! শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিলেন এমপি আবু সুফিয়ান ফুলবাড়ী পৌরসভার ১৫ পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান দুর্গাপূজায় যানজটমুক্ত শহর গড়তে ঝালকাঠিতে তরুণ স্বেচ্ছাসেবকদের উদ্যোগ পদত্যাগ চেয়েছি, মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীঃ ইশরাক হোসেন, এমপি। বিরল সীমান্তে বিজিবির ৪২ ব্যাটালিয়নের অভিযানে ২৪৮ পিস ভারতীয় নেশা ট্যাবলেট উদ্ধার কর্ণফুলীতে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। বিয়ের চার মাসের মাথায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ। সন্তানের মুখ দেখার আগে কারাগারে,….. চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার

দুর্গাপূজায় যানজটমুক্ত শহর গড়তে ঝালকাঠিতে তরুণ স্বেচ্ছাসেবকদের উদ্যোগ

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:- / ৩৭ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

শারদীয় দুর্গাপূজার আনন্দ নির্বিঘ্ন করতে ঝালকাঠি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও পূজামণ্ডপ এলাকায় যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। ঝালকাঠি পৌরসভার মেয়র প্রার্থী মোঃ মাহমুদুল হাসান আদিলের উদ্যোগে সাধারণ মানুষের চলাচল সহজ করা এবং সনাতন ধর্মাবলম্বীদের উৎসব উদযাপন স্বাচ্ছন্দ্যময় করতে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উৎসবের সময় শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানজট সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও পূজামণ্ডপে আসা দর্শনার্থীরা। বিশেষ করে পরিবারের সদস্য ও প্রিয়জনদের নিয়ে পূজামণ্ডপ ঘুরে দেখতে আসা মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন।

ঝালকাঠি ট্রাফিক বিভাগের যানজট নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও গতিশীল করতে সহযোগিতার পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখা, পথচারীদের চলাচল সহজ করা এবং উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য।

তরুণ স্বেচ্ছাসেবকদের প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টায় ঝালকাঠি শহর হয়ে উঠবে আরও পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও যানজটমুক্ত। সনাতন ধর্মাবলম্বীরা যেন আনন্দ-উৎসবের এই সময়ে প্রিয়জনদের সঙ্গে নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারেন এবং সাধারণ মানুষও স্বস্তিতে চলাচল করতে পারেন—এমন একটি জনবান্ধব শহর গড়ে তোলাই তাঁদের প্রত্যয়।

মানুষের কল্যাণ, সম্প্রীতির বন্ধন ও নির্বিঘ্নে উৎসব উদযাপনের পরিবেশ নিশ্চিত করতে তরুণদের এই স্বেচ্ছাসেবামূলক উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category