• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

সাঙ্গু হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসায় শিশুমৃত্যুর অভিযোগ রাতভর উত্তেজনা, হাসপাতাল ছেড়ে পালানোর অভিযোগ ডাক্তার-কর্তব্যরতদের

আবুল কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি। / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

আবুল কাশেম, চট্টগ্রাম
প্রতিনিধি।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী মোহছেন আউলিয়া মাজারের পশ্চিম পাশে কালীবাড়ি সড়কে বেসরকারিভাবে গড়ে ওঠা সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগে পাঁচ বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় রাতভর উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে হাসপাতালের ডাক্তার ও কর্তব্যরতরা হাসপাতাল ছেড়ে চলে গেছেন বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় আনোয়ারা উপজেলার গুন্ধীপাড়া এলাকার ছাদেক আলী তালুকদারের বাড়ির আরফাত ও রুম্পা আক্তারের পাঁচ বছরের শিশু আয়ান বাড়ির পাশে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়।
পরে স্বজনরা শিশুটিকে দ্রুত বটতলীর সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরিবারের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর শিশুটির কোনো এক্স-রে করা হয়নি। এমনকি চিকিৎসকের নাম উল্লেখ করে কোনো প্রেসক্রিপশনও দেওয়া হয়নি বলে দাবি করেন তারা। কিছু ওষুধ দেওয়া এবং আহত স্থানে সেলাই করার পর শিশুটিকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
স্বজনদের আরও অভিযোগ, শিশুটির অবস্থা গুরুতর হলেও তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে কোনো পরামর্শ দেওয়া হয়নি। পরে তারা শিশুটিকে বাড়িতে নিয়ে যান।
এরপর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে শিশুটির মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় হাসপাতাল ঘিরে রাতভর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। অভিযোগ রয়েছে, পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর হাসপাতালের কয়েকজন ডাক্তার ও কর্তব্যরত ব্যক্তি হাসপাতাল ছেড়ে চলে যান।
এদিকে, শিশুটির মৃত্যুর ঘটনায় চিকিৎসায় কোনো ধরনের অবহেলা, ভুল চিকিৎসা কিংবা যথাযথ চিকিৎসা না দেওয়ার অভিযোগ সত্য কি না—তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।
তবে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসায় কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category