• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে কৃষক কার্ড বিতরণ, কৃষকের হয়রানি বন্ধে গুরুত্ব। শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ দেশে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কয়রায় শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী জামালপুরের রশিদপুরে কালভার্ট বন্ধ করে ভবন নির্মাণ: ৫০ বিঘা জমি অনাবাদি, চরম বিপাকে দুইশ কৃষক পঞ্চগড়ে কম্পিউটার লেখক ব্যবসায়ীর রহস্য জনক মৃত্যু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি  বালু-মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন, কালীগঞ্জে যুবককে ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্রীকে অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

দেশে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কয়রায় শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:- / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে খুলনার কয়রায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে শ্রমিকদল। বৃহস্পতিবার (১অক্টোবর) বিকাল ৪ টায় কয়রা সদরে শ্রমিকদলের উদ্যোগে মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সড়কে প্রদক্ষিণ শেষে তিন রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা শ্রমিকদলের সভাপতি মােঃ আকবার হােসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুর রউফের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, মাওলামা গােলাম মােস্তফা,জিএম রফিকুল ইসলাম, বিএনপিনেতা শেখ মাসুদুর রহমান, জাসাসের সভাপতি জামাল ফারুক জাফরিন, মিনারুল ইসলাম মালী, খান কামরুল ইসলাম, জাসাসের সভাপতি জামাল ফারুক জাফরিন,তাঁতীদলের সভাপতি গাজী আবুল কালাম। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রমিকদলনেতা এম এ করিম, আজিজুল ইসলাম, জালাল হােসেন,দেলােয়ার হােসেন, মিজানুর রহমান,মাসুদুর রহমান সরদার, আবু মুছা জিয়াউর রহমান, আমিনুর রহমান,ফজলুর রহমান,শহিদুল ইসলাম,জাহাঙ্গীর আলম সহ সকল ইউনিয়নের নেতাকর্মীরা। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category