• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Headline
আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ

তানোরে সম্পত্তি নিয়ে বিরোধ একজনকে কুপিয়ে জখম!

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃজাকির হোসেন-টুটুল। / ২৩০ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃজাকির হোসেন-টুটুল।

রাজশাহীর তানোরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরধরে এক জনকে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ উঠেছে। রোববার ১৮ – জানুয়ারী (রিবিবার) সকালে উপজেলার ১নং কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, তানোর উপজেলার ১নং কলমা ইউনিয়নের (ইউপি) অমৃতপুর মৌজার ৮৭৬ ও ৮৭৭ নম্বর দাগে ২০ শতক জমি নিয়ে অমৃতপুর গ্রামের আমেদ আলী ও তোফাজ্জুল এর মদ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।

স্থানীয়রা জানান, এদিন উভয় পক্ষের কথা কাটাকাটি চলছিল এসময় কলমা ইউপির ৯ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি তোফাজ্জুল ও সাখাওয়াত আলীর নেতৃত্বে উপজেলা প্রানী সম্পদ কার্যালয়ের এলএফএ (মাঠ সহকারী) মামুনুর রশিদ মামুন পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে বে-আইনী জনতায় দলবদ্ধ হয়ে হাতে বাঁশের লাঠি, লোহার রড, ধারালো হাসুয়া, লোহার শাবল নিয়ে হামলা ও মারপিট করে। এতে আমেদ আলী (৫৫), কোহিনূর বিবি (৪৫) ও মিমি আক্তার মিতু (১৮) আহত হয়েছে। এদের মধ্যে আমেদ আলীর আঘাত গুরুত্বর হওয়ায় তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ প্রতিবেদন লিখার সময় তানোর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্ত্ততি চলছিলো।

এবিষয়ে জানতে চাইলে এলএফএ (মাঠ সহকারী) মামুনুর রশিদ মামুন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি মারামারি থামাতে গিয়েছিলেন।

এবিষয়ে জানতে চাইলে আমেদ আলী বলেন,তাকে হত্যার উদ্দেশ্য কৃষক লীগ নেতা তুফাজ্জুল ও সাখাওয়াতের নেতৃত্বে মামুন হামলা করেছে। তিনি এর বিচার চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category