তাজমিনুল তরুন ঠাকুরগাঁওঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে ২১ আগস্ট ২০২৬ দায়িত্ব গ্রহণ করলে সাংবিধানিক বিধান অনুযায়ী আসনটি শূন্য ঘোষণা করা হয়।
শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশে বক্তব্য দেন তিনি।