• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে কৃষক কার্ড বিতরণ, কৃষকের হয়রানি বন্ধে গুরুত্ব। শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ দেশে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কয়রায় শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী জামালপুরের রশিদপুরে কালভার্ট বন্ধ করে ভবন নির্মাণ: ৫০ বিঘা জমি অনাবাদি, চরম বিপাকে দুইশ কৃষক পঞ্চগড়ে কম্পিউটার লেখক ব্যবসায়ীর রহস্য জনক মৃত্যু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি  বালু-মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন, কালীগঞ্জে যুবককে ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্রীকে অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

কয়রায় জমি ও নারিকেল গাছ নিয়ে বিরোধ, পিটিয়ে জখমের অভিযোগ

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:- / ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-

মিজানুর রহমানের মাথায় দা দিয়ে কোপ দেওয়ার অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ী এলাকায় জায়গা-জমি ও নারিকেল গাছকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. মিজানুর রহমান নামে এক ব্যক্তি গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর মাথা ও ডান উরুতে দা দিয়ে কোপ দেওয়ার অভিযোগ করা হয়েছে। বর্তমানে তিনি কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত মিজানুর রহমানের ভাই মো. আব্দুর রহিম সরদার বাদী হয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে গিলাবাড়ী গ্রামের রফিকুল সরদার, তাঁর ছেলে সবুজ সরদার ও স্ত্রী জোসনা খাতুনকে বিবাদী করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুর রহিম সরদার তাঁর ছোট চাচা সবুর সরদারের নিকট থেকে তাঁর বসতভিটার ওপর থাকা দুটি নারিকেল গাছ কিনে নেন। গত ২২ সেপ্টেম্বর ওই দুটি গাছ থেকে নারিকেল পাড়েন তিনি। নারিকেল পাড়ার পর বিবাদীরা তাঁকে ও তাঁর মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, এর প্রতিবাদ করায় পরদিন ২৩ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে বিবাদীরা তাঁদের বসতবাড়িতে গিয়ে আব্দুর রহিমের মা রোকেয়া খাতুনকে মারপিট করে ফোলা জখম করেন। এ সময় আব্দুর রহিম ও তাঁর ভাই মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে মাকে রক্ষা করার চেষ্টা করলে ২ নম্বর বিবাদী সবুজ সরদার মিজানুর রহমানের মাথায় দা দিয়ে কোপ দেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তাঁর মাথার মাঝামাঝি অংশে কাটা-রক্তাক্ত জখম হয়। একই সময় তাঁর ডান উরুর হাঁটুর ওপরের অংশেও দা দিয়ে কোপ দিয়ে কাটা-রক্তাক্ত জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এ ছাড়া আব্দুর রহিম, তাঁর স্ত্রী রোজিনা আক্তার এবং ভাবী রেহানা খাতুনকেও শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে ফোলা জখম করার অভিযোগ করা হয়েছে। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে বিবাদীদের কবল থেকে তাঁদের উদ্ধার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী আরও দাবি করেন, তিনি যে দুটি নারিকেল গাছ কিনেছেন, সেগুলো বিবাদীদের নয়। নারিকেল গাছকে কেন্দ্র করে ভবিষ্যতে আরও অপ্রীতিকর ও শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকায় তিনি থানায় লিখিত অভিযোগ দিতে বাধ্য হয়েছেন।
এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ রশিদুল আলম বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী পক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category