• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে কৃষক কার্ড বিতরণ, কৃষকের হয়রানি বন্ধে গুরুত্ব। শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ দেশে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কয়রায় শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী জামালপুরের রশিদপুরে কালভার্ট বন্ধ করে ভবন নির্মাণ: ৫০ বিঘা জমি অনাবাদি, চরম বিপাকে দুইশ কৃষক পঞ্চগড়ে কম্পিউটার লেখক ব্যবসায়ীর রহস্য জনক মৃত্যু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি  বালু-মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন, কালীগঞ্জে যুবককে ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্রীকে অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

গণঅধিকার পরিষদের সব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ, হতাশার কথা জানালেন স্থানীয় নেতা

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি / ৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি

গণঅধিকার পরিষদের সব পদ থেকে স্বেচ্ছায় ও সজ্ঞানে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির ঝালকাঠির এক নেতা। পদত্যাগের কারণ হিসেবে তিনি দলের প্রতি গভীর হতাশা এবং রাজনৈতিক আদর্শ ও নীতির প্রশ্নকে সামনে এনেছেন।

পদত্যাগের বিষয়ে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, গণঅধিকার পরিষদের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক পথচলায় ঝালকাঠিতে দলটিকে তিল তিল করে সংগঠিত করতে তিনি কাজ করেছেন। তাই দল ছাড়ার সিদ্ধান্তটি তার জন্য অত্যন্ত কষ্টের এবং আবেগঘন।

তিনি বলেন, “অনেক বেশি হতাশা নিয়ে দলটা ছাড়ছি। এই কথাগুলো লিখতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে। তিল তিল করে এই ঝালকাঠিতে দলটাকে দাঁড় করিয়েছি। এখন যখন দলটা ছাড়ছি, মনে হচ্ছে পুরো আকাশটাই যেন আমার মাথার ওপর ভেঙে পড়েছে।

তবে ব্যক্তিগত কষ্টের চেয়েও রাজনৈতিক নীতিকে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “আমি নীতি বিসর্জন দিয়ে রাজনীতি করি না। আমার কাছে রাজনীতি মানে জনগণের সেবা—এর ব্যতিক্রম কিছু নয়।”

তার এই পদত্যাগের ঘোষণাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে দলীয় পর্যায়ে তার পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category