• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
Headline
কুলিয়ারচরে শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ইউপি নির্বাচন ঘিরে বদলগাছীর ৪ নম্বর ওয়ার্ডে জামায়াতের প্রার্থী ঘোষণা মেম্বার পদে রাজেক রেজভীর নাম প্রকাশ চৌকস এসআই রূপন কুমার সরকারের নেতৃত্বে ৪৮ ঘণ্টায় চুরি যাওয়া মালামাল উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিরামপুরে ইউএনও’র স্বাক্ষর জাল করে ভোটার হওয়ার চেষ্টায় আটক-২ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালানোর চেষ্টা স্বামী আটক। গাজীপুরে ৯ কেন্দ্রে স্বস্তিতে ৯ হাজার ৫৮০ পরীক্ষার্থী। সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে চলছে বাউবির বিএ/বিএসএস পরীক্ষা। উত্তর বেদকাশীতে বৃক্ষ মেলার উদ্বোধন, উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নের কথা বললেন মনিরুল হাসান বাপ্পী ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত বিগত দুই মাস আগে নাচোল মধ্যবাজার বাবুর বাড়ি চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার ও চোর গ্রেপ্তার করেছেন নাচোল থানা পুলিশ। খুতবায় তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তোপের মুখে ইমামের পদত্যাগ

মানসম্মত প্রাথমিক শিক্ষার বিকল্প নেই: ইউএনও কামরুল ইসলাম।

মোঃপনির খন্দকার স্টাফঃ রিপোটার / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার

একটি শিক্ষিত, দক্ষ ও বৈষম্যহীন সমাজ গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম।
তিনি বলেন, শিশুদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষায় শিক্ষিত করলেই হবে না; তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষক, অভিভাবক ও সমাজের সব স্তরের মানুষকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
‘মানসম্মত শিক্ষা, বৈষম্যহীন সমাজ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৮ সেপ্টেম্বর) গাজীপুরের কালীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও এ.টি.এম কামরুল ইসলাম। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসা. নাহিদা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান আকন্দ।
আলোচনা সভায় বক্তারা প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশ এবং শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রাথমিক শিক্ষাকে আরও যুগোপযোগী ও শিক্ষার্থীবান্ধব করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category