আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯ তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ার সান্তাহার পৌর ছাত্রদলের নেতা ফাহমিদ বিন রফিকের উদ্যোগে এই দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ এশা মালশন জামে মসজিদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল শেষে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ছিন্নমূল, অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন সান্তাহার পৌর ছাত্রদলের নেতা ফাহমিদ বিন রফিক। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর ছাত্রদলের নেতা রহিম, মোরসালিন, আলামিন, মেহেদী, হানজেলা ইদুল প্রমুখ।