• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
Headline
সান্তাহারে তারেক রহমানের ১৯ তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১২৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ, আটক ১ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত সরিষাবাড়ীতে পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত   সান্তাহারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯ তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী অ্যাডভোকেট তাজুল ইসলামের মেয়ে সেতুর চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণ, বাবার চোখে আনন্দের অশ্রু তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য রেলি প্রদর্শন। নওগাঁয় সড়ক পরিবহন আইনের হত্যা মামলায় র‍্যাবের হাতে আসামি গ্রেপ্তার

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১২৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ, আটক ১

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ২৬ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১২৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Eskuf’ সিরাপ, একটি মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ সেপ্টেম্বর রাতভর শিবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে সোনামসজিদ বিওপির নায়েক মো. রায়হানুল হকের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ভেহিক্যাল স্ক্যানারের সামনে পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় মো. মামুন মিয়া (২৫) নামে এক যুবককে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ ও একটি Pulsar 150cc মোটরসাইকেলসহ আটক করা হয়।

আটক মামুন মিয়া শিবগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা।

অন্যদিকে, চৌকা বিওপির হাবিলদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত দ্বিতীয় অভিযানে সীমান্ত পিলার ১৭৭/২-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের ঘেরার মাঠ এলাকায় মালিকবিহীন অবস্থায় আরও ৯১ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ জব্দ করা হয়।

দুটি অভিযানে জব্দকৃত নেশাজাতীয় সিরাপ ও মোটরসাইকেলের সর্বমোট সিজার মূল্য ২ লাখ ৫০ হাজার ৪০০ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তি এবং জব্দকৃত নেশাজাতীয় সিরাপ ও মোটরসাইকেলের বিষয়ে বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। একই সঙ্গে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category