• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

নাচোলে পারিবারিক কলহ কে কেন্দ্র করে প্রতিবন্ধী নারী কে শারীরিক নির্যাতন।

মোঃ মাসুম রেজা নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: / ১১১ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

মোঃ মাসুম রেজা
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলাধীন নেজামপুর ইউনিয়নের হাট বাকইল কাটাঁপুকুর এলাকায়  দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দের জের ধরে প্রতিবন্ধী নারীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা যায় নেজামপুর ইউনিয়নের হাট বাকইল কাঁটাপুকুর এলাকায় মোসাঃ মৌসুমী খাতুন নামে এক প্রতিবন্ধী নারীকে শারীরিক ভাবে জখম ও মারধর করা হয়। ভুক্তভোগী নারীর কাছ থেকে জানা যায় দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ মাহমুদা খাতুন ও রোকিয়া বেগম তাদের বাসার ছোট বাচ্চার পায়খানার মল ভুক্তভোগী মৌসুমী খাতুনের আম গাছের নিচে ফেলে আসছিল।  এই মল ফেলা কে কেন্দ্র করে মৌসুমী খাতুন তাদের এসব কাজ করতে নিষেধ করলে  মাহমুদা ও রোকিয়া বেগম অশ্লীল ভাষায় গালিগালাজ করে। মৌসুমী খাতুন আইনি ব্যবস্থা নেওয়ার কথা বললে তারা সুযোগ বুঝে মৌসুমী কে একা পেয়ে লাঠী, শাবল, হাসুয়া নিয়ে তার উপর আক্রমণ চালায় এবং গুরুতর জখম করে। এই সময় মাহমুদা,  রোকিয়া বেগম ও ইসমাইল মৌসুমীর উপর এলোপাতাড়ি ভাবে আঘাত করে ও প্রাণনাশের হুমকি দেয়। মৌসুমী খাতুনের একটা পা নেই। তিনি দীর্ঘদিন ধরে এক পায়ে ভর দিয়ে চলাফেরা করেন।
২৮ আগষ্ট শুক্রবার দুপুর ১২ টাই এই ঘটনা ঘটে। এই বিষয়ে এলাকার সচেতন মানুষ বিষয় টি জানতে পারলে প্রতিবন্ধী নারী মৌসুমী কে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  প্রাথমিক চিকিৎসা করার পর ভর্তি করে।
এই বিষয়ে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক ডাক্তার হাসান বলেন চিকিৎসা চলছে। আমরা ভালোভাবে সব কিছু  পরীক্ষা-নিরীক্ষা করেছি রোগীর অবস্থা মোটামুটি ভালো।
এই বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ  সুকোমল চন্দ্র দেবনাথ বলেন অভিযোগ পেয়েছি আসামীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category