• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Headline
দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু। দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: / ৭৮ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৯ গ্রাম (২২ পুরিয়া) গাঁজা ও একটি বাইসাইকেলসহ মো. তুহিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে তেলকুপি বিওপির নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০/৮-এস থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় ৯ গ্রাম (২২ পুরিয়া) গাঁজা ও একটি বাইসাইকেলসহ তুহিনকে আটক করা হয়।

আটক তুহিন তেলকুপি গ্রামের মৃত মুজাফরের ছেলে। বিজিবির দাবি, তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং ভারত থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা এনে বাংলাদেশে বিক্রি করে আসছিলেন।

আটক ব্যক্তিসহ জব্দকৃত গাঁজা ও বাইসাইকেলের বিষয়ে বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category