• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Headline
বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে রূপ চাঁদা নামে পরিচিত নিষিদ্ধ পিরানহা সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা’র কর্মকর্তার তদন্ত প্রতিবেদনে মামলায় ‘তথ্যগত ভুল’ মর্মে, আদালতে অব্যাহতি  জেলা প্রশাসক গোল্ডকাপে সদর উপজেলা -গোমস্তাপুর ম্যাচ ড্র চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ কর্মসূচি সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ দিনাজপুর ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসি জনবীমা এরিয়া ১৫, এর উদ্যোগে মৃত্যু দাবির ১০ লক্ষ ৬৮ হাজার টাকার চেক বিতরণ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণবিরোধী মোবাইল কোর্ট, জরিমানা ১১ হাজার টাকা সরিষাবাড়ীতে বালু ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষে ৬ আহত

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ৪০ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জয়নগর বটতলাহাট গরুহাট এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ মোঃ রাজু আহম্মেদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ২টা থেকে সাড়ে ২টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জয়নগর বটতলাহাট গরুহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার রাজু আহম্মেদ জয়নগর মীর পাড়া এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে রাজু আহম্মেদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে রাজু আহম্মেদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলার পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category