• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
Headline
দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক

গোমস্তাপুর সিমান্তে ১৬ বিজিবির অভিযানে ৩২০ বোতল ইস্কাফ সিরাপ ও নৌকা জব্দ

মোঃ দুলাল আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ৬৬ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মোঃ দুলাল আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩২০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য) এবং একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।
আজ মঙ্গলবার (০৪ আগস্ট ২০২৬) সকালে ১৬ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অদ্য ০৪ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক সকাল ০৮:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত ১৬ বিজিবির অধীনস্থ বিভিষণ বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে কাজির মাঠ নামক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ৩২০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং ১টি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়।
আটককৃত মাদকদ্রব্য ও নৌকা গোমস্তাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচারসহ যেকোনো চোরাচালানের বিরুদ্ধে তাদের এই সর্বাত্মক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category