• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
Headline
দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

পুকুরে মাছ ধরতে গিয়ে জেলের জালে উঠেএল থানা থেকে লুট হওয়া শর্টগান।

নিজেস্ব প্রতিবেদক। / ৮৫ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

নিজেস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার একটি পুকুরে মাছ ধরার সময় জেলের জালে একটি শর্টগান উঠে এসেছে। সোমবার (৩ আগস্ট) সকাল ৮-০০ মিনিটের দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় রেজাউল নামে এক ব্যক্তির পুকুরে মাছ ধরা জালে আটকা পড়ে শর্টগানটি।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে থানার অস্ত্র রেজিস্টার যাচাই করে পুলিশ নিশ্চিত হয়, এটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি পুলিশের শর্টগান।

পুলিশ সূত্রে জানা গেছে; উদ্ধার হওয়া অস্ত্রটির বাট নম্বর ৬৫১। অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এসআই শফিউল ইসলাম রেজিস্টারের তথ্য মিলিয়ে এর পরিচয় নিশ্চিত করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, উদ্ধার হওয়া শর্টগানটি থানা থেকে লুট হওয়া অস্ত্রের তালিকাভুক্ত। কীভাবে অস্ত্রটি পুকুরে পৌঁছাল এবং এতদিন সেখানে পড়ে ছিল, সে বিষয়ে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category