• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Headline
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, মুচলেকায় নারীকে ছেড়ে দিল পুলিশ কুলিয়ারচরে শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ইউপি নির্বাচন ঘিরে বদলগাছীর ৪ নম্বর ওয়ার্ডে জামায়াতের প্রার্থী ঘোষণা মেম্বার পদে রাজেক রেজভীর নাম প্রকাশ চৌকস এসআই রূপন কুমার সরকারের নেতৃত্বে ৪৮ ঘণ্টায় চুরি যাওয়া মালামাল উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিরামপুরে ইউএনও’র স্বাক্ষর জাল করে ভোটার হওয়ার চেষ্টায় আটক-২ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালানোর চেষ্টা স্বামী আটক। গাজীপুরে ৯ কেন্দ্রে স্বস্তিতে ৯ হাজার ৫৮০ পরীক্ষার্থী। সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে চলছে বাউবির বিএ/বিএসএস পরীক্ষা। উত্তর বেদকাশীতে বৃক্ষ মেলার উদ্বোধন, উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নের কথা বললেন মনিরুল হাসান বাপ্পী ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: প্রতিষ্ঠানকে জরিমানা, গুদাম সিলগালা

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি: / ৬৮ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলায় বৈধ কাগজপত্র ছাড়া রাসায়নিক সার পরিবহন এবং গুদামে মজুত সারের সঠিক হিসাব সংরক্ষণ না করায় একটি সার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির গুদাম সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (তারিখ) বিকেলে উপজেলার তালশন কালীবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বিএডিসি অনুমোদিত ডিলার মেসার্স কাশেম এন্টারপ্রাইজ ক্যাশ মেমো ছাড়াই আদমদীঘি সদর ইউনিয়নের মেসার্স খন্দকার ট্রেডার্সের কাছে ডিএপি ও এমওপি রাসায়নিক সার পরিবহন করছিল। এ সময় অভিযান চালিয়ে সারবাহী গাড়িটি আটক করা হয়। সংশ্লিষ্টদের কাছে পরিবহনের বৈধ ক্যাশ মেমো চাইলে তারা তা প্রদর্শন করতে ব্যর্থ হন।

পরবর্তীতে প্রতিষ্ঠানটির গুদাম পরিদর্শন করে মজুত সারের হিসাবের সঙ্গে রেকর্ডে অসঙ্গতি পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় মেসার্স কাশেম এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির গুদাম সিলগালা করা হয়।

অভিযান পরিচালনার সময় উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম এবং আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা, সারের কৃত্রিম সংকট সৃষ্টি রোধ এবং অবৈধ মজুত ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category