• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
Headline
কুলিয়ারচরে শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ইউপি নির্বাচন ঘিরে বদলগাছীর ৪ নম্বর ওয়ার্ডে জামায়াতের প্রার্থী ঘোষণা মেম্বার পদে রাজেক রেজভীর নাম প্রকাশ চৌকস এসআই রূপন কুমার সরকারের নেতৃত্বে ৪৮ ঘণ্টায় চুরি যাওয়া মালামাল উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিরামপুরে ইউএনও’র স্বাক্ষর জাল করে ভোটার হওয়ার চেষ্টায় আটক-২ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালানোর চেষ্টা স্বামী আটক। গাজীপুরে ৯ কেন্দ্রে স্বস্তিতে ৯ হাজার ৫৮০ পরীক্ষার্থী। সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে চলছে বাউবির বিএ/বিএসএস পরীক্ষা। উত্তর বেদকাশীতে বৃক্ষ মেলার উদ্বোধন, উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নের কথা বললেন মনিরুল হাসান বাপ্পী ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত বিগত দুই মাস আগে নাচোল মধ্যবাজার বাবুর বাড়ি চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার ও চোর গ্রেপ্তার করেছেন নাচোল থানা পুলিশ। খুতবায় তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তোপের মুখে ইমামের পদত্যাগ

এইচএসসি পরীক্ষার্থীর প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়, শোকে স্তব্ধ পরিবার

তাজমিনুল তরুন, ঠাকুরগাঁওঃ / ১৪০ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

তাজমিনুল তরুন, ঠাকুরগাঁওঃ
পরীক্ষার প্রস্তুতির ব্যস্ততার মধ্যেই রোববার (৫ জুলাই) সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়েছিলেন এইচএসসি পরীক্ষার্থী রঙ্গন গোস্বামী। কিন্তু গন্তব্যে আর পৌঁছানো হয়নি তাঁর। পথেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রোববার (৫ জুলাই) সকাল ৮টার দিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী-পাগলাপীর সড়কের শাহপাড়া মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রঙ্গন গোস্বামী (১৮) উপজেলার বেতগাড়ী ইউনিয়নের রামনগরপাড়া গ্রামের প্রদীপ চন্দ্র গোস্বামীর একমাত্র ছেলে। তিনি ধনতলা রেয়াজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন এবং চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পর শাহপাড়া মোড়ে পৌঁছালে তাঁর মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। পরে সেটি রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
রঙ্গনের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে তাঁর পরিবারে চলছে শোকের মাতম। সহপাঠীরা জানান, রঙ্গন শান্ত, ভদ্র ও মেধাবী শিক্ষার্থী ছিলেন। চলমান এইচএসসি পরীক্ষা নিয়ে তিনি বেশ মনোযোগী ছিলেন। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category