• সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
Headline
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, রাজশাহীতে রা:বি: সমাজকর্ম বিভাগের মাস্টার্স পড়ুয়াছাত্রের হাতে বাবা খুন। তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ! আদমদীঘির তিন কালের স্বাক্ষী গোসাই পাল আর নেই বদলগাছীতে পিকআপের ধাক্কায় স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া বদলগাছীতে বজ্রপাতে এক ব্যক্তি গুরুতর আহত, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে স্থানান্তর ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার বকশীগঞ্জে ডিবির অভিযানে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ২ তানোরে ১১ কোটি টাকা ব্যায়ে রাস্তা সংস্কার এর মান নিয়ে স্থানীয় জনগণ অসন্তুষ্ট! সরকারি কর্মকর্তা ছাড়াই খাজনা আদায়! বদলগাছী সদর হাট নিয়ন্ত্রণে রাজনৈতিক প্রভাবশালী মহল

রাজশাহীতে রা:বি: সমাজকর্ম বিভাগের মাস্টার্স পড়ুয়াছাত্রের হাতে বাবা খুন।

মাসুদ আলী (পুলক) রাজশাহী ব্যুরো:- / ২৬ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

মাসুদ আলী (পুলক) রাজশাহী ব্যুরো:- রাজশাহীতে নগরীর মেহেরচন্ডি এলাকায় রা:বি: সমাজকর্ম বিভাগের মাস্টার্স পড়ুয়া এক ছাত্র তার নিজের বাবা (একজন স্কুল শিক্ষক) রেজাউল করিমকে মাথায় উপর্যুপরি আঘাত করে হত্যা করেছে।
সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মেহেরচণ্ডী বেড়ার মসজিদ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রেজাউল করিম পেশায় একজন স্কুলশিক্ষক ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক ছেলে রাকিবুল করিম (২৭) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তরের (মাস্টার্স) শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মা-বাবা ও ছেলে রাকিবুলের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। কথাকাটাকাটির একপর্যায়ে ছেলে রাকিবুল চরম উত্তেজিত হয়ে পড়ে এবং ঘরে থাকা একটি ভারী মুগুর দিয়ে তার বাবা রেজাউল করিমের মাথায় সজোরে কয়েকটি আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে রেজাউল করিম মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযুক্ত রাকিবুল করিম দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে তর্কাতর্কির এক পর্যায়ে ছেলে তার বাবাকে মুগুর দিয়ে আঘাত করে হত্যা করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত রাকিবুল পলাতক রয়েছে। তাকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category