• রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
Headline
সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! মামলা তুলে নিতে বাদিকে প্রাণনাশের হুমকি বদলগাছীতে জায়গা-জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ,থানায় লিখিত অভিযোগ দোগাছী গ্রামে টেকনিক্যাল স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ আদমদীঘিতে ষষ্টী পুজা ও জামাই ষষ্টী উৎসব পালন পঞ্চগড়ে মেডিকেল কলেজ ও আইএইচটি প্রতিষ্ঠার ঘোষণায়, সদর হাসপাতাল পরিদর্শনে ব্যারিস্টার নওশাদ জমির এমপি সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। নওগাঁয় ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার, মামলা দায়েরের ৯ ঘণ্টার মধ্যেই র‍্যাবের অভিযান পাওনা টাকা চাওয়ায় নারীদের শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

বদলগাছীতে সরকারি সার পাচারের অভিযোগে ডিলারকে জরিমানা, দীর্ঘদিনের সিন্ডিকেট নিয়ে প্রশ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ৫৯ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলায় সরকারি বরাদ্দের রাসায়নিক সার পাচারের অভিযোগ আবারও সামনে এসেছে। স্থানীয়দের তৎপরতায় হাতেনাতে সারবোঝাই একটি যান আটক হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত এক সার ডিলারকে জরিমানা করেছে। তবে এ ঘটনায় দীর্ঘদিন ধরে চলে আসা সার পাচার চক্র এবং তদারকির দুর্বলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল আনুমানিক ৭টার দিকে বদলগাছী সদরের নাহার ট্রেডার্স থেকে সরকারি বরাদ্দের রাসায়নিক সার অবৈধভাবে অন্য উপজেলায় পাচার করা হচ্ছে বলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে একটি ভটভটি (স্থানীয়ভাবে পরিচিত ‘লছিমন’) যোগে সারগুলো পাশের মহাদেবপুর উপজেলার মাতাজীহাট সংলগ্ন এলাকায় নেওয়ার সময় স্থানীয়রা গাড়িটি আটক করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটককৃত যানবাহনে মোট ১৩ বস্তা রাসায়নিক সার পাওয়া যায়। খবর পেয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তা সজল সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে সারবোঝাই গাড়িটি জব্দ করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সংশ্লিষ্ট ডিলার শাহিন আলমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত সার সরকারি নীতিমালা অনুযায়ী ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান বলেন,
“স্থানীয়রা সারের গাড়িটি আটক করে আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করি। পরে ভ্রাম্যমাণ আদালতে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ডিলার শাহিন আলমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাকে সতর্ক করা হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশ দিয়ে জবাব চাওয়া হবে।
তবে স্থানীয়দের অভিযোগ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিন ধরে বদলগাছী উপজেলার কৃষকদের জন্য বরাদ্দকৃত সার বিভিন্ন কৌশলে পার্শ্ববর্তী উপজেলাগুলোতে পাচার করা হচ্ছে। একটি প্রভাবশালী চক্র এ কাজে জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা দৃশ্যমান নয় বলে অভিযোগ রয়েছে।
সচেতন মহলের প্রশ্ন, স্থানীয় জনগণ যদি সার পাচারের ঘটনা শনাক্ত ও আটক করতে পারে, তাহলে কৃষি বিভাগের নিয়মিত মনিটরিং ব্যবস্থার কার্যকারিতা কোথায়? সরকারি কৃষি উপকরণ বিতরণ ও সংরক্ষণ ব্যবস্থায় আরও কঠোর নজরদারি থাকলে এমন ঘটনা প্রতিরোধ করা সম্ভব হতো বলে মনে করছেন তারা।
স্থানীয়দের দাবি, সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা, ডিলারদের কার্যক্রম নিয়মিত তদারকি করা এবং সার পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে বদলগাছীতে সরকারি কৃষি উপকরণ পাচার রোধে প্রশাসনের কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category