• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিক গুরুতর অসুস্থ—ঝালকাঠিতে সংবাদ সম্মেলনে অভিযোগ

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধিঃ / ১৬৩ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে এক চিকিৎসকের ভুল ও অবহেলাজনিত চিকিৎসার কারণে গুরুতর শারীরিক ক্ষতির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন সাংবাদিক মোল্লা শাওন। জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখা কার্যালয়ে মঙ্গলবার রাত ৮টায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, চিকিৎসকের ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই তাঁর শারীরিক অবস্থা জটিল হয়ে পড়ে এবং এখন তিনি দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকিতে ভুগছেন।

সংবাদ সম্মেলনে শাওন জানান, শারীরিক অসুস্থতা অনুভব করলে তিনি প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে যান। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের পরামর্শে তিনি টেস্ট করালে সাধারণ চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় ২১ মে ২০২৬ তারিখে তিনি নিউ মমতাজ ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক ডা. তপন কুমার শীলের শরণাপন্ন হন।
অভিযোগ অনুযায়ী, ডা. তপন কুমার শীল পাঁচটি টেস্ট করতে বলেন এবং রিপোর্ট পাওয়ার পর তাঁকে ভারী মাত্রার বেশ কিছু ওষুধ ও ইনজেকশন গ্রহণের নির্দেশ দেন। শাওন দাবি করেন, এসব ওষুধ ও ইনজেকশন নেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। ফোনে বিষয়টি জানালে চিকিৎসক আগের সকল চিকিৎসা বন্ধ করে নতুন ওষুধ দেন—কিন্তু নতুন ওষুধেও অবস্থার উন্নতি হয়নি।
শাওন আরও বলেন, পরে অন্য এক বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হলে তিনি জানতে পারেন যে, প্রথম চিকিৎসক ভুল রোগ নির্ণয় করে সম্পূর্ণ ভুল চিকিৎসা দিয়েছেন, যার ফলে তাঁর শারীরিক অবস্থার ভয়াবহ অবনতি হয়েছে। “যে রোগের চিকিৎসা দিয়ে আমাকে ইনজেকশন ও শক্তিশালী ওষুধ দেওয়া হয়েছে—আমি আদৌ সে রোগে আক্রান্ত ছিলাম না,”—সংবাদ সম্মেলনে এ কথা বলেন শাওন।
তিনি জানান, বর্তমানে তিনি শারীরিকভাবে মারাত্মক সংকটে রয়েছেন এবং তাঁর দৈনন্দিন কাজেও বাধা সৃষ্টি হচ্ছে। এ ঘটনায় তিনি সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন এবং দায়ী চিকিৎসকের বিরুদ্ধে জরুরি তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নিলে তিনি আদালতের শরণাপন্ন হবেন বলে জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে তাঁর হাতে থাকা প্রেসক্রিপশন, টেস্ট রিপোর্ট এবং নতুন চিকিৎসকের মতামতও সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category