• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
Headline
দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

পঞ্চগড়ে তৃতীয় শ্রেণী শিক্ষার্থীকে শ্রীলতা হানির ঘটনায় প্রধান শিক্ষক জনতার হাতে অবরোধ ,

মোছাঃ আছমা আক্তার আখি কার্যনিবাহী সম্পাদক / ১৬৪ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

মোছাঃ আছমা আক্তার আখি
কার্যনিবাহী সম্পাদক

পঞ্চগড়ে তৃতীয় শ্রেণীর মেয়ে শিক্ষার্থীর শ্লীলতাহানির ঘটনায় এক প্রধান শিক্ষক অবরুদ্ধ।
অতিরিক্ত ফোর্সের সহায়তায় ৫ঘন্টা পর তাকে হেফাজতে নিতে সক্ষম হয় প্রশাসন।

পঞ্চগড়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে তৃতীয় শ্রেণীর এক মেয়ে শিশু শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে প্রায় ৫ঘন্টা অবরুদ্ধ থাকার পর তাকে উত্তেজিত জনতার কাছ থেকে পুলিশ হেফাজতে নিতে সক্ষম হয় প্রশাসন।

আজ রোববার(২৬ এপ্রিল) সকালে বোদা উপজেলার বেংহারি সরকারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শ্লীলতাহানীর ঘটনাটি ঘটে।

অভিযুক্ত শিক্ষককের নাম হবিবর রহমান। শিশুটির অভিভাবক ও স্থানীয় সূত্র জানিয়েছে, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পূর্বেও কয়েকবার মেয়েশিশুদের সাথে অশালীন আচরনের অভিযোগ থাকলেও অজ্ঞাত কারনে বারবার পার পেয়ে যান তিনি।
আজ সকালে প্রচন্ড বৃষ্টির কারনে স্কুলে শিক্ষার্থী ও লোকজন কম থাকার সুযোগে শিশুটিকে দোতলায় ডেকে নিয়ে শ্লীলতাহানি ঘটায়।

পরে শিশুটি কাঁদতে কাঁদতে গিয়ে বাসার লোকজনকে ঘটনাটি জানায়।
স্থানীয় লোকজন সহ শিশুটির অভিভাবক প্রতিবাদ জানাতে স্কুলে গেলে প্রাণ বাঁচাতে শিক্ষক হবিবর স্কুলের একটি কক্ষে টেবিলের নিচে লুকিয়ে থাকে। মুহুর্তে স্কুলে ভিড় বাড়ে স্থানীয় কয়েক’শ মানুষের। প্রায় ৫ ঘন্টা ধরে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত জনতা।
পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, বোদা থানার ওসি সোয়েল রানা সহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়েও উত্তেজিত জনতাকে শান্ত করতে ব্যার্থ হয়।

এসময় তাদের হবিবরের চামড়া, তুলে নেবো আমরা শ্লোগান দিতে শোনা যায়। দুপুরের পরে পুলিশের অতিরিক্ত ফোর্সের সহযোগিতায় তাকে হেফাজতে নিতে সক্ষম হয় প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category