• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ১২৮ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৫টায় শহরের একটি হোটেলে জেলা বিএনপির উদ্যোগে এ সভা আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম (চাইনিজ রফিক)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম (টিপু) এবং যুগ্ম আহ্বায়ক হায়াত উদ-দৌলা প্রমুখ। বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে দ্রুত পৌর ও ইউনিয়ন পর্যায়ে দলীয় কমিটি গঠন জরুরি। তারা উল্লেখ করেন, অভ্যন্তরীণ কোন্দলের কারণে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে বিএনপি পরাজিত হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে জেলার ৯টি ইউনিট সুসংগঠিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত দেন নেতারা। তারা আরও বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাবের কারণে দলের ক্ষতি হয়েছে, তাই সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আসন্ন স্থানীয় নির্বাচনে সক্রিয় ও মাঠ পর্যায়ে কার্যকর নেতাকর্মীদের অগ্রাধিকার দিয়ে কমিটি গঠনের আহ্বান জানানো হয়। সভায় আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলন সফল করতে প্রয়োজনীয় বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category