• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
Headline
পটিয়া দক্ষিণ গোবিন্দারখীল স্কুলের  খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন সমাজ সেবক দিদারুল আলম।  কালীগঞ্জে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন। নরুন্দিতে মাকে নির্যাতনের অভিযোগে বড় ছেলে জেল হাজতে৷৷ অ্যাম্বুলেন্সে অভিনব কৌশলে ইয়াবা পাচার: স্বামী-স্ত্রী গ্রেপ্তার ঠাকুরগাঁওতে RDRS Bangladesh office ইউনিয়ন ফেডারেশনের মতবিনিময় সভা কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন। চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে নিম্নমানের ও অনুমোদনহীন শিশুখাদ্যে বাজার সয়লাব, স্বাস্থ্যঝুঁকিতে শিশু কঠোর নজরদারির দাবি ‎ধনবাড়ীতে পলাতক দুই মাদক আসামি প্রকাশ্যে, ফের সক্রিয় বিক্রি। বকশীগঞ্জে রেলিংবিহীন ব্রিজে ঝুঁকি, দ্রুত মেরামতের দাবি।

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন।

মোঃ পনির খন্দকার স্টাফঃ রিপোর্টার। ০১৭৭৪৭৭৭৭১২ / ৮৫ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মোঃ পনির খন্দকার
স্টাফঃ রিপোর্টার।
০১৭৭৪৭৭৭৭১২

সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জেও একযোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম
সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ এর সভাপতিত্বে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। বিশেষ অতিথি কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ বলেন, সারাদেশের ন্যায় কালীগঞ্জেও হাম-রুবেলা থেকে শিশুদের সুরক্ষিত রাখতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের ২০ এপ্রিল থেকে আগামী ১০ মে পর্যন্ত সর্বমোট ১১ দিন টিকাদান ক্যাম্পেইন চলবে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থায়ী টিকাদান কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও অস্থায়ী ১৯২টি কেন্দ্র ও ১টি পৌরসভা এবং ৭টি ইউনিয়নের স্কুল পর্যায়ে ৪৮টি কেন্দ্রে ৩১,০৬৬ জন শিশুদের বিনামূল্যে হাম-রুবেলা (এমআর) টিকা প্রদান করা হবে।

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসা. নাহিদা খাতুন, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মুনমুন, স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category