• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Headline
আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ

কালীগঞ্জে ২০ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ। / ২৫০ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

মোঃ পনির খন্দকার
স্টাফঃ রিপোর্টার
০১৭৭৪৭৭৭৭১২

গাজীপুরের কালীগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ ফাতেমা আক্তার মিতু (৩২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ২৭ মার্চ শুক্রবার বিকেল ৫:৪০ মিনিটের দিকে উপজেলার মধ্য খলাপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই কামরুল ইসলাম, এসআই ইব্রাহিম শেখ, এসআই হায়াতুর এবং এএসআই ইনসান সহ সঙ্গী ফোর্স ।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান আটককৃত নারী ফাতেমা আক্তার মিতু ওই এলাকার নাহিদ দর্জির স্ত্রী। তল্লাশিকালে তার নিজ বাড়ির রান্নাঘরের মেঝেতপ মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে ২০ কেজি অবৈধ গাঁজা জব্দ করে পুলিশ।

কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category