• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
Headline
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’-কে জরিমানা কুলিয়ারচরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বকশীগঞ্জে অটোরিকশা চুরি করে পালানোর সময় এক চোর আটক, পুলিশের কাছে সোপর্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্ততি সভা অনুষ্ঠিত  নওগাঁর নিয়ামতপুরে চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য পটিয়া দক্ষিণ গোবিন্দারখীল স্কুলের  খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন সমাজ সেবক দিদারুল আলম।  কালীগঞ্জে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন। নরুন্দিতে মাকে নির্যাতনের অভিযোগে বড় ছেলে জেল হাজতে৷৷

গণতন্ত্রের উৎসব কাটালী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

আটোয়ারী প্রতিনিধি (পঞ্চগড়) / ১৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

আটোয়ারী প্রতিনিধি (পঞ্চগড়)

দীর্ঘদিন পর অনুষ্ঠিত হওয়া ভোটকে ঘিরে কাটালী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র। সকাল থেকেই নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কেন্দ্র প্রাঙ্গণ পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা অনেকটা ঈদের দিনের আনন্দঘন পরিবেশের কথা মনে করিয়ে দেয়।

ভোট শুরুর আগেই কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা যায় ভোটারদের। নারী ভোটারদের উপস্থিতি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। গৃহিণী থেকে শুরু করে তরুণী—সবাই নিজ নিজ ভোটাধিকার প্রয়োগে ছিলেন আগ্রহী। প্রবীণ ভোটাররাও পিছিয়ে ছিলেন না; কেউ লাঠি ভর দিয়ে, কেউ স্বজনের সহায়তায় কেন্দ্রে এসে ভোট দেন।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ সময় পর ভোটের সুযোগ পেয়ে তারা উচ্ছ্বসিত। অনেকেই বলেন, “গণতন্ত্রের এই উৎসবে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। ভোট আমাদের অধিকার, এই অধিকার প্রয়োগ করতে পেরে গর্ব অনুভব করছি।”
কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল সতর্ক ও দায়িত্বশীল। সার্বিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের মতে, ভোট শুধু একটি প্রক্রিয়া নয়—এটি জনগণের প্রত্যাশা, অধিকার ও ভবিষ্যৎ গঠনের প্রতীক। কাটালী ভোট কেন্দ্রে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সেই গণতান্ত্রিক চেতনারই বহিঃপ্রকাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category