• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

২ মন ৮কেজি গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ী তাহমিনা আটক

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : / ৯০ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে ২ মন ৮ কেজি গাঁজাসহ তাহমিনা (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শ্রীপুর পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতার তাহমিনা আন্তঃজেলা মাদক কারবারি মোঃ কবির হোসেনের স্ত্রী। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির হোসেন পালিয়ে যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া সহ মোট ১১টি মামলা রয়েছে ।

শনিবার ১৯ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জানানো হয়, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের নির্দেশনায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টা দিকে শ্রীপুরের বরমী বাজার এলাকায় অভিযানিক দল অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের জানাতে পারে যে বরমী মধ্যপাড়া এলাকায় বিপুল পরিমাণ মাদক মজুদ রয়েছে। পরে রাত সোয়া ১২টার দিকে বরমী মধ্যপাড়ায় কাজল নামে এক ব্যক্তির বাড়ির ভাড়াটিয়া কবির হোসেনের বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানে ওই ঘর থেকে বিভিন্ন আকারের ৩৯টি প্যাকেটে রাখা ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় কবির হোসেনের স্ত্রী তাহমিনাকে গ্রেফতার করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির হোসেন কৌশলে পালিয়ে যায়। পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার করা গাঁজার বাজারমূল্য আনুমানিক ১৫ লাখ ৪০ হাজার টাকা। পুলিশ জানায়, পলাতক কবির হোসেন একজন আন্তঃজেলা মাদক কারবারি বলে প্রাথমিকভাবে জানা গেছে। সে তার স্ত্রীসহ অন্যান্য মাদক বিক্রেতার সহযোগিতায় বিভিন্ন এলাকা থেকে মাদকের বড় চালান সংগ্রহ করে এবং পরে স্থানীয় খুচরা মাদক ব্যবসায়ীদের মাধ্যমে সেবনকারীদের কাছে বিক্রি করত বলে পুলিশের দাবি। কবির হোসেনের সঙ্গে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে গ্রেফতার ও মাদক উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত তাহমিনা ও পলাতক কবির হোসেনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার তাহমিনাকে আদালতে পাঠানো হয়েছে।

গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সের পাশাপাশি জিহাদ ঘোষণা করেছি। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না, সে যেই হোক না কেন। মাদক কারবারিদের পাশাপাশি মাদকসেবী ও মাদক বহনকারীদেরও নিয়মিত গ্রেফতার করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।’ পুলিশ সুপার বলেন, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদকের সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি মাদকের চালান ও সরবরাহের উৎস বন্ধে পুলিশ কাজ করছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোহাম্মদ মোজাম্মেল হক রেজা, অতিরিক্ত পুলিশ সুপার ডিবি মোঃ আমিনুল ইসলাম, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনূর আলমসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category