• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

১৬ বিজিবির অভিযানে:গোমস্তাপুর সিমান্তে ৯৮ বোতল ইস্কাফ সিরাপ ও মোটরসাইকেলসহ আটক-১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে ৯৮ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য), একটি মোটরসাইকেল এবং এক চোরাকারবারীকে আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।
আজ ৩০ জুলাই ২০২৬, সকালে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অদ্য ৩০ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক ভোর ০৬:৪০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত রহনপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আল আমিনের নেতৃত্বে হুজরাপুর নামক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৯৮ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেলসহ মোঃ নুর আলম (৪২) নামের এক চোরাকারবারীকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত চোরাকারবারী মোঃ নুর আলম চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার বড় গাছিয়া এলাকার মিরপুর গ্রামের মোঃ গোলাম মস্তফা ও ফাহিনুর বেগম দম্পতির ছেলে।
বিজিবি আরও জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় নিয়মিত মামলা দায়েরপূর্বক মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ তাকে পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্তে অপরাধ দমনের বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানান যে, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এই সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category