• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
Headline
কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা কালীগঞ্জে দুই লাখ টাকার ভেজাল খাদ্য ধ্বংস, অভিযানে তিন দোকান। শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৫০টি চোরাই ভারতীয় মোবাইল জব্দ পুলিশ অফিস, চাঁপাইনবাবগঞ্জ প্রাঙ্গণে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের বৃক্ষরোপণ কুমিল্লা আদালতে বিচার চলাকালীন সাংবাদিকের উপর হামলা, ওয়ারেন্ট ও জি.আর মামলা থাকা সত্ত্বেও আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ: আসামির কল রেকর্ড ফাঁস ঝালকাঠির সড়ক দখল করে ভ্যানে সবজি-ফল বিক্রি, বাড়ছে জনদুর্ভোগ কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি গাজীপুরের শ্রীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগের জেলার নেতা গ্রেপ্তার, সঙ্গে এক সহযোগী দিনাজপুরে প্রহরীকে হত্যা, ঘাতক গ্রেফতার দামকুড়া থানায় দুই ব্যক্তিকে আটকের ঘটনা জানতে চাওয়ায় সাংবাদিককে মেজাজ দেখালো এসআই আসরাফুল

১০ ইঞ্চির বালু ৩ ইঞ্চি, ব্লকও নিম্নমানের—এলজিইডির আপত্তির পরও চলছে কাজ! দক্ষিণ বেদকাশী স্কুলের প্রবেশপথ নির্মাণে অনিয়ম

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:- / ৬২ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-

প্রাক্কলনে ১০ ইঞ্চি বালু দেওয়ার কথা, সেখানে কোথাও ৩ ইঞ্চিও ঠিকমতো নেই। ৪ ইঞ্চি কংক্রিটের বদলে কোথাও দেড় ইঞ্চি। এখন ব্লক বসিয়ে দিলে নিচের সবকিছু ঢেকে যাবে—তখন অনিয়ম ধরা যাবে কীভাবে?’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন দক্ষিণ বেদকাশী মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশপথ নির্মাণকাজ দেখতে আসা এক স্থানীয় বাসিন্দা। তাঁর অভিযোগ, প্রাক্কলনের সঙ্গে মিল না রেখেই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে ইউনিব্লকের মান নিয়ে অভিযোগ পাওয়ার পর ঠিকাদারকে ওই ব্লক অপসারণের নির্দেশ দিয়ে লিখিত চিঠি দিয়েছে এলজিইডি। কিন্তু অভিযোগ, চিঠির পরও সেই ব্লক দিয়েই কাজ চলছে।খুলনার কয়রার দক্ষিণ বেদকাশী মাধ্যমিক বিদ্যালয়ের ১৪৮ মিটার দীর্ঘ ইউনিব্লকের সংযোগপথ নির্মাণ ঘিরে উঠেছে এসব অভিযোগ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার বানু বলেন, ‘ব্লকের মান নিয়ে আমরা আপত্তি জানিয়েছি। ঠিকাদারকে বিষয়টি জানানোর পরও একই ব্লক দিয়ে কাজ করা হচ্ছে।’ শিক্ষক-শিক্ষার্থীদের প্রবেশ ও বের হওয়ার এটিই বিদ্যালয়ের একমাত্র পথ হওয়ায় কাজের গুণগত মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।তিনিন অভিযোগ তোলেন শুধু ইউনিব্লক নয়, নির্মাণের নিচের স্তরেও প্রাক্কলন মানা হচ্ছে না।

এলজিইডির অফিস সূত্রে জানা যায়, ‘সারাদেশে পুকুর, খাল উন্নয়ন (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় দক্ষিণ বেদকাশি মাধ্যমিক বিদ্যালয়ে পুকুর উন্নয়ন, আরসিসি ঘাটলা ও ১৪৮ মিটার দীর্ঘ ইউনিব্লকের সংযোগপথ নির্মাণ করা হচ্ছে। তিনটি কাজের মোট প্রাক্কলিত ব্যয় ২০ লাখ ২৮ হাজার ১৬৫ টাকা। এর মধ্যে পুকুর উন্নয়নে ৪ লাখ ২ হাজার ৫৫৯ টাকা, আরসিসি ঘাটলায় ৮ লাখ ৩২ হাজার ৮৪০ টাকা এবং সংযোগপথ নির্মাণে ৭ লাখ ৯২ হাজার ৭৬৬ টাকা ধরা হয়েছে।কাজটি করছে………… নামে একটি ঠিকাদারি প্রতিষ্টান।

প্রাক্কলন অনুযায়ী, ১৪৮ মিটার দীর্ঘ ও ১ দশমিক ৭৭৬ মিটার চওড়া সংযোগপথে ২৫০ মিলিমিটার বা প্রায় ১০ ইঞ্চি বালুর স্তর দেওয়ার কথা। স্থানীয়দের অভিযোগ, কাজের কয়েকটি স্থানে সেই স্তর প্রায় ৩ ইঞ্চি। বালুর ওপর ১০০ মিলিমিটার বা প্রায় ৪ ইঞ্চি পুরু ১:২:৪ অনুপাতে কংক্রিট দেওয়ার কথা থাকলেও কোনো কোনো স্থানে তা ১ থেকে দেড় ইঞ্চি বলে অভিযোগ।

এরপর ৩০ মিলিমিটার বালুর বেডিং তৈরি করে ইউনিব্লক বসানোর কথা। অভিযোগ রয়েছে, নির্ধারিত বেডিং না দিয়ে স্থানীয় বালু ব্যবহার করে ব্লক বসানো হচ্ছে। প্রাক্কলন অনুযায়ী ইউনিব্লক ৬০ মিলিমিটার পুরু এবং কমপক্ষে ৩০ এমপিএ শক্তির হওয়ার কথা। স্থানীয়দের অভিযোগ, নির্মাণস্থলে আনা কিছু ব্লক সামান্য আঘাতেই ভেঙে যাচ্ছে। তবে পরীক্ষার ফল না থাকায় ব্লকগুলো নির্ধারিত মানের কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উসমান গণি খোকন বলেন, ‘কাজটি প্রাক্কলন অনুযায়ী হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বালু ও ঢালাইয়ের পরিমাণ এবং ব্লকের মান নিয়েও আপত্তি রয়েছে। বিষয়টি যাচাই না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।’

অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শেখ রাসেল কবিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরলেও কোনো বক্তব্য দিতে রাজি হননি।

কয়রা এলজিইডির উপসহকারী প্রকৌশলী আজফাল হোসেন বলেন, ‘ইউনিব্লকের মান নিয়ে অভিযোগ পাওয়ার পর ঠিকাদারকে ওই ব্লক অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে এবং এ বিষয়ে লিখিত চিঠিও দেওয়া হয়েছে। এরপরও আমাদের না জানিয়ে ওই ব্লক ব্যবহার করা হচ্ছে বলে জানতে পেরেছি। ব্লকগুলো নির্ধারিত মানের না হলে সেগুলোর বিপরীতে যাতে বিল পরিশোধ না হয়, সে ব্যবস্থাও নেওয়া হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category