• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

স্বপ্নের রুদ্রানীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ফুলবাড়ীতে।

দিনাজপুর প্রতিনিধি / ১৬৯ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

দিনাজপুর প্রতিনিধি

জনসাধারণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ১নং এলুয়াড়ী ইউনিয়নের রুদ্রানী গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন স্বপ্নের রুদ্রানী স্বেচ্ছাসেবী সংগঠন।
ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয় এবং স্বাস্থ্যসচেতনতামূলক পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নের রুদ্রানী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি জোবায়ের হোসেন, সহ-সভাপতি ইমন, সাধারণ সম্পাদক ইস্পাহানী সরকারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। উপদেষ্টামণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন বুলমাজুন সরকার বুলবুল, নুর আলম সিদ্দিকসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও মানবসেবামূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। তারা এমন মহতী উদ্যোগের প্রশংসা করে আয়োজকদের ধন্যবাদ জানান।
স্থানীয় বাসিন্দারা বলেন, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে তারা উপকৃত হয়েছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত সহায়ক। সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category