• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

সীমান্তে পৃথক পৃথক অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ করেছে ৫৩ বিজিবি

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ৩০২ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ১০ জানুয়ারি ভোর ০৫টা হতে ০৯টা প্রায় ৪ ঘন্টা পর্যন্ত ৫৩ বিজিবি এর বিশেষ টহলদল পৃথক পৃথক ০৪টি অভিযান পরিচালনা করে ১৬টি গরু জব্দ করে। অভিযানসমূহে ৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা বিওপি শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়েনের মনোহরপুর গ্রাম হতে ০৬টি ও ফকিরপাড়া গ্রাম হতে ০৪টি, মাসুদপুর বিওপি শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম হতে ০৪টি এবং ওয়াহেদপুর বিওপি শিবগঞ্জ থানাধীন সূর্যনারায়নপুর ইউনিয়নের তেররশিয়া গ্রাম হতে ০২টি গরু জব্দ করা হয়।
জব্দকৃত ১৬টি ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য ২৬ লক্ষ টাকা। জব্দকৃত গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষাসহ নিশ্চিত করা সহ যেকোনো ধরনের চোরাচালান এবং অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। এছাড়াও, সাম্প্রতিক শীত মৌসুমে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category