• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

কয়রায় জমি বিরোধে হামলা, লোহার রডের আঘাতে আহত ১

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:- / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-
খুলনার কয়রায় বসতবাড়ির জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়ে মো. ফজর আলী (৩৬) নামের এক ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে কয়রা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। জিডি নং- ২৪৯ তারিখ: ০৫/১০/২০২৫।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোবরা গ্রামের ফজর আলীর সাথে একই এলাকার রবিউল ইসলাম গাজী (৪৫), শহিদুল গাজী (২৫), জাহিদুল গাজী (৩২), এবং ফেরদাউস গাজী (২৫) বসতবাড়ির জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও শত্রুতা চলে আসছিল।

এরই জেরে গত ৫ অক্টোবর (২০২৬) দুপুর আনুমানিক ১:০০ টার দিকে বিবাদীরা ভুক্তভোগীর বসতবাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ফজর আলী ঘর থেকে বের হয়ে গালিগালাজের প্রতিবাদ করলে ১ নং বিবাদী রবিউল ইসলাম তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেন। অভিযোগে বলা হয়, রবিউল ইসলাম হাতে থাকা লোহার রড দিয়ে ফজর আলীর মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন। এতে তার ডান হাতের কনুইয়ের ওপর গুরুতর জখম হয়।

পরবর্তীতে অন্যান্য বিবাদীরাও তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরে বিভিন্ন স্থানে ফোলা ও রক্তাক্ত জখম করে। এ সময় ভুক্তভোগীর ডাক-চিৎকারে স্থানীয় প্রত্যক্ষদর্শী নুর মোহাম্মদ খোকন (৪০) ও এছহাক আলী (৫০)-সহ আশপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়দের সহায়তায় আহত ফজর আলীকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে কয়রা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category