• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

শিবগঞ্জে স্বাভাবিক মৃত্যুতে হত্যা মামলা দায়েরের অভিযোগে সাংবাদিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ। / ৩০৫ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বাভাবিক মৃত্যুতে প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করার অভিযোগ ও সুষ্ঠু তদন্তের দাবীতে সাংবাদিক সম্মেলন করেছে কয়েকটি ভুক্তভোগী পরিবার। সোমবার (৫ জানুয়ারি ২০২৬) বিকেলে শিবগঞ্জ প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ভুক্তভোগী আলমগীর, সিজানুর, গাজলু ও দেলোয়ার হোসেন লিখিত বক্তব্যে বলেন, গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকালে আমাদের আত্বীয় আব্দুস সামাদ হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করে। কিন্তু পূর্বে তাদের সাথে জমজিমা সংক্রান্ত জের থাকায় প্রতিপক্ষকে হয়রানি ও ফাঁসানোর উদ্দেশ্যে সেই স্বাভাবিক মৃত্যুতে ২ মাস পরে ২৫ নভেম্বর ২০২৫ তারিখ ৮ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে নিহতের স্ত্রী। মামলার তদন্তে স্পষ্ট কোর প্রমাণ না পেয়ে আজ ৫ জানুয়ারি পোস্ট মর্টেমের উদ্দেশ্যে আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। এসময় তারা পোস্ট মর্টেমের সুষ্ঠু রিপোর্ট প্রদান সহ সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরপরাধ আসামীদের মুক্তির জন্য সংশ্লিষ্ট সকলের নিকট জোর দাবী জানান তারা। সম্মেলনে তারা উল্লেখ করে, নিহত আব্দুস সামাদ সকাল বেলা রাস্তায় চলার পথে হঠাত হৃদ রোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে গেলে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে ভ্যান গাড়িতে উঠিয়ে দেয়। এমন একটি স্বচ্ছ ঘটনাকে হত্যা দাবী করে প্রতিপক্ষকে ফাঁসানোর প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত করে নিরপরাধ আসামীদের মুক্তির দাবী ও একজন মৃত ব্যক্তিকে ব্যবহার করে প্রতিপক্ষকে ফাঁসানোর অপচেষ্টাকারীদের শাস্তিও দাবী করে তারা। এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই মো: কবির হোসেন জানান, স্থানীয়দের অনেকেই বলছেন, নিহত ব্যক্তি হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, আবার বাদী বলছে হত্যা। এমন ধুম্রজাল থাকায় আমরা কোন আসামী গ্রেফতার করিনি, পোস্ট মর্টেম রিপোর্ট পেলে সে অনুযায়ী আমারা পরবর্তী ব্যবস্থা নিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category