• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
Headline
পুলিশ অফিস, চাঁপাইনবাবগঞ্জ প্রাঙ্গণে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের বৃক্ষরোপণ কুমিল্লা আদালতে বিচার চলাকালীন সাংবাদিকের উপর হামলা, ওয়ারেন্ট ও জি.আর মামলা থাকা সত্ত্বেও আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ: আসামির কল রেকর্ড ফাঁস ঝালকাঠির সড়ক দখল করে ভ্যানে সবজি-ফল বিক্রি, বাড়ছে জনদুর্ভোগ কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি গাজীপুরের শ্রীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগের জেলার নেতা গ্রেপ্তার, সঙ্গে এক সহযোগী দিনাজপুরে প্রহরীকে হত্যা, ঘাতক গ্রেফতার দামকুড়া থানায় দুই ব্যক্তিকে আটকের ঘটনা জানতে চাওয়ায় সাংবাদিককে মেজাজ দেখালো এসআই আসরাফুল কালীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, সহযোগী পলাতক। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ: ডাঃ শাহাদাত হোসেন জামালপুরে ভারতীয় মদ২১৭ বোতল উদ্ধার, ছাত্রদল নেতা সহ ৫ জন আটক

শিবগঞ্জে পুলিশের অভিযানে ৬৯ বোতল এস্কাফ সিরাপসহ আটক ১

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : / ৮৩ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৬৯ বোতল অবৈধ মাদকদ্রব্য এস্কাফ সিরাপসহ মানিকুল ইসলাম মানিক (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বাটাগ্রাম ওয়াক্তিয়া মসজিদসংলগ্ন বাটা মোড়ে পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে তাঁকে আটক করে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু সাব্বির রাবু। এ সময় পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা তাঁর সঙ্গে ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় আটক মানিকুল ইসলাম মানিকের কাছ থেকে ৬৯ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। আটক মানিক শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত মোহবুল হক এবং মায়ের নাম রোকেয়া বেগম।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ মাদকমুক্ত সমাজ গড়তে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্যও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকসংক্রান্ত তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category