• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
Headline
পুলিশ অফিস, চাঁপাইনবাবগঞ্জ প্রাঙ্গণে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের বৃক্ষরোপণ কুমিল্লা আদালতে বিচার চলাকালীন সাংবাদিকের উপর হামলা, ওয়ারেন্ট ও জি.আর মামলা থাকা সত্ত্বেও আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ: আসামির কল রেকর্ড ফাঁস ঝালকাঠির সড়ক দখল করে ভ্যানে সবজি-ফল বিক্রি, বাড়ছে জনদুর্ভোগ কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি গাজীপুরের শ্রীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগের জেলার নেতা গ্রেপ্তার, সঙ্গে এক সহযোগী দিনাজপুরে প্রহরীকে হত্যা, ঘাতক গ্রেফতার দামকুড়া থানায় দুই ব্যক্তিকে আটকের ঘটনা জানতে চাওয়ায় সাংবাদিককে মেজাজ দেখালো এসআই আসরাফুল কালীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, সহযোগী পলাতক। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ: ডাঃ শাহাদাত হোসেন জামালপুরে ভারতীয় মদ২১৭ বোতল উদ্ধার, ছাত্রদল নেতা সহ ৫ জন আটক

রানীনগরে ৩৪ লাখ টাকা ছিনতাই: পরিকল্পনায় ব্যাংকের তিন কর্মী, দাবি পুলিশের

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি: / ৬০ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
নওগাঁর রানীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রানীনগর থানা পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি আইফোনসহ সাতটি মোবাইল ফোন জব্দ এবং ছিনতাই হওয়া টাকার মধ্যে ১ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, অনলাইন জুয়ায় বিপুল পরিমাণ টাকা হারানোর পর ব্যাংকের তিন কর্মী গ্রাহকদের টাকা আত্মসাৎ এবং পরিকল্পিতভাবে ছিনতাইয়ের ঘটনায় জড়িয়ে পড়েন। তাঁদের পরিকল্পনা অনুযায়ীই ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর দুপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ক্যাশিয়ার নাজমুল ও অফিস সহায়ক রাসেল বাবু আদমদীঘি রেলগেট এলাকা থেকে এজেন্ট ব্যাংকিংয়ের মালিক ফিরোজ হোসেনের কাছ থেকে ৩৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে আবাদপুকুর বাজারে অফিসের উদ্দেশে রওনা হন। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে রানীনগর উপজেলার পারইল বাজার অতিক্রম করে বাংলালিংক টাওয়ারের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি মোটরসাইকেল তাঁদের পথরোধ করে। এ সময় দুর্বৃত্তরা লোহার পাইপ দিয়ে তাঁদের মারধর করে ৩৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
ঘটনাটি জানার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তাঁর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক হাসিবের নেতৃত্বে ডিবি ও রানীনগর থানা পুলিশের পৃথক দল তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার প্রাথমিক সূত্র উদ্‌ঘাটন করে পুলিশ।
ঘটনার দিন রাতেই ছিনতাইয়ে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটি জব্দ এবং এর মালিক রাব্বি আলীকে গ্রেপ্তার করা হয়। পরদিন ৭ অক্টোবর রাতে জয়পুরহাটের আক্কেলপুর ও দিনাজপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দিনাজপুরের নবাবগঞ্জ থানা এলাকা থেকে স্বপন (২৮) ও হাসান আলীকে (২৫) গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া ১ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়।
পরে ৮ অক্টোবর রানীনগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের আরও তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন—রাসেল বাবু (২২), সুজন (২৭) ও আবু তালেব (২২)। রাসেল বাবু অফিস সহায়ক এবং সুজন ও আবু তালেব ঋণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেপ্তার তিন ব্যাংককর্মী কয়েক মাস ধরে অনলাইন জুয়ায় অংশ নিয়ে প্রায় সাত থেকে আট লাখ টাকা হারান। এরপর তাঁরা বিভিন্ন গ্রাহকের টাকা ব্যাংকে জমা না দিয়ে জুয়ায় ব্যবহার করেন। এ পরিস্থিতিতে এজেন্ট ব্যাংকিংয়ের মালিক ফিরোজ হোসেনের টাকা ছিনতাইয়ের পরিকল্পনা করেন তাঁরা। প্রায় এক মাস ধরে এ পরিকল্পনা করা হয়।
পরিকল্পনা অনুযায়ী, ঘটনার দিন রাসেল বাবু ক্যাশিয়ার নাজমুলকে সঙ্গে নিয়ে টাকা আনতে যান। ফেরার পথে তিনি মুঠোফোনে ছিনতাইকারীদের কাছে তাঁদের অবস্থান জানাতে থাকেন। নির্দিষ্ট স্থানে পৌঁছালে স্বপন, হাসানসহ অন্যরা তাঁদের পথরোধ করে টাকা ছিনিয়ে নেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, ক্যাশিয়ার নাজমুল প্রকৃত ভুক্তভোগী হলেও রাসেল বাবু ঘটনাটিকে ছিনতাই হিসেবে সাজানোর পরিকল্পনায় যুক্ত ছিলেন।
পুলিশ আরও জানায়, ছিনতাই হওয়া ৩৪ লাখ টাকার মধ্যে ব্যাংকের ওই তিন কর্মীর ১০ লাখ টাকা পাওয়ার কথা ছিল। অন্যদিকে স্বপন ও হাসানকে প্রাথমিকভাবে দেড় লাখ টাকা দেওয়া হয় এবং নওগাঁ ছেড়ে পালিয়ে যেতে বলা হয়। পরে তাঁরা জয়পুরহাট হয়ে দিনাজপুরে চলে যান।
এ ঘটনায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ছিনতাই হওয়া টাকার বড় অংশ এখনো উদ্ধার হয়নি। পলাতক আসামিদের গ্রেপ্তার ও বাকি টাকা উদ্ধারে পুলিশের অভিযান এবং তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category