• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

রাজশাহীতে হেরোইন-নগদ অর্থসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি: / ১৩৬ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম মো. হাবিবুর রহমানের ছেলে মো. গোলাম রসুলের (৪০) বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় গোলাম রসুলকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্ত্রী মোছা. রুমা খাতুন পালিয়ে যায়।
পরে বাড়িতে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ১ দশমিক ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৩৮ হাজার ৮২০ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরবর্তীতে রাত ১০টা ৫ মিনিটের দিকে একই টিম পুনরায় অভিযান চালিয়ে পলাতক রুমা খাতুনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category