• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আকাশ সরকারঃ রাজশাহী / ১১৭ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

আকাশ সরকারঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৮ জুলাই ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হড়গ্রাম নতুনপাড়া গ্রামের মো. তারেকের স্ত্রী মোছা. ইলোরা ওরফে সুমি (৩০)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, ২৭ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ তালাইমারী শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে একই এলাকার মৃত মালু শেখের ছেলে শহিদুল (৬২)-কে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category