• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

মান্দায় ২০০ পিস ট্যাপেন্ডাডলসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ / ১১৬ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি এপাচি মোটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ মে) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মান্দা থানার পিরপালি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার নবগ্রাম গ্রামের মৃত আজীবরের ছেলে মো. হারুনুর রশিদ হারুন (৪৫), উত্তর পারইল গ্রামের মো. আব্দুল বারীর ছেলে মো. নজরুল ইসলাম (৩৯) এবং একই গ্রামের মো. আব্দুল আজিজের ছেলে মো. জহুরুল ইসলাম (২৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি এপাচি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মান্দা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category