• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
Headline
সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা’র কর্মকর্তার তদন্ত প্রতিবেদনে মামলায় ‘তথ্যগত ভুল’ মর্মে, আদালতে অব্যাহতি  জেলা প্রশাসক গোল্ডকাপে সদর উপজেলা -গোমস্তাপুর ম্যাচ ড্র চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ কর্মসূচি সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ দিনাজপুর ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসি জনবীমা এরিয়া ১৫, এর উদ্যোগে মৃত্যু দাবির ১০ লক্ষ ৬৮ হাজার টাকার চেক বিতরণ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণবিরোধী মোবাইল কোর্ট, জরিমানা ১১ হাজার টাকা সরিষাবাড়ীতে বালু ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষে ৬ আহত সান্তাহার পৌর বিএনপির সাধারন সম্পাদক মিঠুর চাচার ইন্তেকাল

মান্দায় ভুয়া ডিবি সেজে বাড়িতে ছিনতাই হাতকড়া পরিয়ে ভয়ভীতি, জনতার ধাওয়ায় ৩ ছিনতাইকারী আটক

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি: / ৫৮ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:

নওগাঁর মান্দায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের হাতকড়া পরিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় জনতার ধাওয়ায় বাগমারা উপজেলার সিমলা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে হাতকড়া, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে মান্দা উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের পারইটুঙ্গি গ্রামের বিপুল কুমারের বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—দিনাজপুরের বিরামপুর থানার চাপড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. মানিক হোসেন (৩৪), দক্ষিণ দাউদপুর গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে মো. এনামুল হক এবং ফুলবাড়ী থানার মুক্তারপুর গ্রামের মো. ইউসুফ খলিফার ছেলে মো. মাহবুব হাসান মুন্না (৩৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই তিন ব্যক্তি ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে বিপুল কুমারের বাড়িতে প্রবেশ করেন। তারা বিপুলের বাবা শুকুমার চন্দ্র ও চাচা সবুজ কুমারের হাতে হাতকড়া পরিয়ে দেন। পরে বাড়ির নারী সদস্যদের ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন কক্ষ ও আসবাবপত্র তল্লাশি চালান। একপর্যায়ে তারা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন।

এ সময় বিষয়টি সন্দেহজনক মনে হলে বিপুল কুমার ও স্থানীয় লোকজন তাদের পিছু নেন। পরে বাগমারা থানাধীন সিমলা বাজার এলাকায় সকাল আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে স্থানীয় জনতা তিনজনকে আটক করতে সক্ষম হন। এ সময় উত্তেজিত জনতা তাদের মারধর করে বলে জানা গেছে।

খবর পেয়ে নওগাঁর পুলিশ সুপার মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি কে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন। পরে মান্দা থানা পুলিশ বাগমারা থানা পুলিশের সহায়তায় আটক তিনজনকে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নিয়মিত মামলা হয়েছে। তারা সংঘবদ্ধ কোনো চক্রের সঙ্গে জড়িত কি না এবং এর আগে একই কায়দায় আরও কোনো অপরাধ করেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, পুলিশের পরিচয় ব্যবহার করে বাড়িতে প্রবেশ করে এ ধরনের অপরাধের ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category