• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Headline
দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

ভোলাহাটে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ইলিয়াস গ্রেপ্তার

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : / ৫২ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আলোচিত আসাদুল হক হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মো. ইলিয়াসকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ।
র‌্যাব জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানাধীন বাঙ্গাবাড়ী বেলনাথপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. রফিকের বাড়ি থেকে হত্যা মামলার পলাতক এজাহারভুক্ত ২ নম্বর আসামি ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়। তিনি ভোলাহাট উপজেলার মুশরীভুজা বটতলা এলাকার মৃত আরশাদ আলীর ছেলে।
গ্রেপ্তার ইলিয়াসকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুন ঢাকার মিরপুর-১২ (কালসী) এলাকায় আসাদুল হকের ছোট ছেলে আব্দুর রশিদকে কয়েকজন ব্যক্তি মারধর করে আহত করেন। এ সময় পূর্বশত্রুতার জেরে আসাদুল হকের পরিবারের ওপর প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়া হয়। পরদিন ১৯ জুন সকালে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে ভোলাহাটের মুশরীভুজা বটতলা এলাকায় আসাদুল হক ও তার স্বজনদের বাড়িতে হামলা চালায়। এজাহারে অভিযোগ করা হয়, হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে দুটি বাড়ির নয়টি ঘর, আসবাবপত্র ও একটি মোটরসাইকেল পুড়ে যায়। এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। হামলার সময় আসাদুল হক, তার ভাই আশরাফুল হক, নজরুল, ফুজলু, ছেলে আশিকসহ কয়েকজনকে ধারালো অস্ত্র, রড ও লাঠি দিয়ে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ রয়েছে। পরে আহতদের উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অবস্থার অবনতি হলে আসাদুল হককে পুনরায় ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরিয়ে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ১৯ জুন দুপুর সাড়ে ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত আসাদুল হকের স্ত্রী মোছা. আজিনুর বেগম বাদী হয়ে ৪৯ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে ভোলাহাট থানায় মামলা করেন। মামলাটি ভোলাহাট থানার মামলা নম্বর-১৭, তারিখ ২০ জুন ২০২৬। এতে দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৪৩৬, ৪২৭, ৩৮০, ৩০৭, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০২, ১১৪, ১০৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
র‌্যাব জানিয়েছে, মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category