• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
Headline
বকশীগঞ্জে অটোরিকশা চুরি করে পালানোর সময় এক চোর আটক, পুলিশের কাছে সোপর্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্ততি সভা অনুষ্ঠিত  নওগাঁর নিয়ামতপুরে চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য পটিয়া দক্ষিণ গোবিন্দারখীল স্কুলের  খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন সমাজ সেবক দিদারুল আলম।  কালীগঞ্জে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন। নরুন্দিতে মাকে নির্যাতনের অভিযোগে বড় ছেলে জেল হাজতে৷৷ অ্যাম্বুলেন্সে অভিনব কৌশলে ইয়াবা পাচার: স্বামী-স্ত্রী গ্রেপ্তার ঠাকুরগাঁওতে RDRS Bangladesh office ইউনিয়ন ফেডারেশনের মতবিনিময় সভা

বাঁশখালীর সাধনপুরে দোকানে হামলা ও ভাঙচুর; সেনাবাহিনীর অভিযানে অভিযুক্ত আটক-১

আনিছুর রহমান নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম। / ১৪০ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

আনিছুর রহমান
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নে দোকান ভাঙচুর ও হামলার ঘটনায় শাকিল নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১১টায় বাণীগ্রাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম এলাকায় রাজনৈতিক উত্তেজনার জেরে কয়েকটি দোকানে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। অভিযোগ রয়েছে, বিএনপির কয়েকজন সমর্থক এই হামলার সাথে জড়িত ছিলেন। ঘটনার পর থেকেই জড়িতরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এলাকায় সেনাবাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছিল।

সেনাক্যাম্প সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে বাঁশখালী সেনা ক্যাম্পের একটি চৌকস দল দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্ত শাকিলকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাকিল ঘটনার দিন উপস্থিত থাকা এবং সরাসরি ভাঙচুরে অংশ নেওয়ার কথা স্বীকার করেছে।

আটক ব্যক্তিকে বর্তমানে তার সহযোগীদের সম্পর্কে আরও তথ্যের জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

বাঁশখালী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মর্নিং বিডি নিউজ এর প্রতিনিধিকে জানান, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দলমত নির্বিশেষে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতার বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি। তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই গ্রেপ্তারের পর এলাকায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় নিয়মিত টহল দিচ্ছে সেনাবাহিনী। স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category