• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

বদলগাছীতে পারিবারিক বিরোধে সংঘর্ষে নিহত ১, আটক ২

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি: / ১৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
Oplus_131072

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে গৌর চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার বালুভরা ইউনিয়নের গাবনা গুদাইল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গৌর চন্দ্র উপজেলার আধাইপুর উপরপাড়া গ্রামের বাসিন্দা। কয়েক বছর আগে তিনি তার মেয়ে রাখি রানীর বিয়ে দেন গাবনা গুদাইল গ্রামের উত্তম কুমারের সঙ্গে। ঘটনার সময় উত্তম কুমার ঢাকায় অবস্থান করছিলেন।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে রাখি রানী তার শ্বশুরবাড়ির সদস্যদের নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। সর্বশেষ গত ১ এপ্রিল তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং রাতে ঘরে ঢুকতে দেওয়া হয়নি।
এ ঘটনার পরদিন গৌর চন্দ্র ছেলে পলাশসহ কয়েকজনকে নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে যান। সেখানে বিষয়টি মীমাংসার চেষ্টা চলাকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের একপর্যায়ে গৌর চন্দ্র পাশের একটি বাড়িতে আশ্রয় নিতে গেলে উৎপল নামে এক ব্যক্তি ক্রিকেট ব্যাট দিয়ে তার মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৩টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার ছেলে পলাশও আহত হয়েছেন।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মনা রানী (৪০) ও পুষ্পা রানী (২৫) নামে দুই নারীকে আটক করেছে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category